• বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন

বাউফলে সরকারি দপ্তরে রাজনৈতিক প্রদর্শনী

admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

নিউজ ডেস্কঃ পটুয়াখালীর বাউফল উপজেলা পরিষদের প্রবেশদ্বারে প্রবেশ করলেই চোখে পড়ে সারি সারি ব্যানার ও ফেস্টুন। প্রথম দর্শনে বোঝা যায় না এটি সরকারি কার্যালয়, মনে হয় যেন কোনো রাজনৈতিক দলের অফিসে প্রবেশ করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় সরেজমিনে দেখা যায়, উপজেলা পরিষদের মূল প্রবেশদ্বার থেকে শুরু করে দেয়াল ও আশপাশের এলাকায় বিভিন্ন নেতাকর্মীদের ব্যানার ও শুভেচ্ছা ফেস্টুন টানানো হয়েছে। এসব ব্যানার-ফেস্টুনে রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি ও সংগঠনের নাম, ছবি এবং পদবী স্থান পেয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, উপজেলা পরিষদ হলো জনগণের দপ্তর, যেখানে সাধারণ মানুষের সেবা প্রদানের কথা। তবে রাজনৈতিক ব্যানার-ফেস্টুনে সেজে উঠায় এটি সাধারণ মানুষের কাছে প্রশাসনিক মর্যাদা হারাচ্ছে।

স্থানীয় নাগরিক রবিউল ইসলাম বলেন, `উপজেলা পরিষদের প্রাঙ্গণের এই অবস্থা দেখে মনে হয় যেন পৈত্রিক সম্পত্তি দখল করা হচ্ছে।’

সচেতন মহল মনে করেন, উপজেলা পরিষদ একটি প্রশাসনিক প্রতিষ্ঠান। এখানে রাজনৈতিক প্রদর্শনী না করে জনগণের স্বার্থে কার্যক্রম ও সেবা নিশ্চিত করার পরিবেশ তৈরি করা জরুরি।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ