• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
মোহাম্মদপুরে তেল কম দেওয়ায় অস্ত্র দেখিয়ে পাম্প কর্মচারীকে হুমকি খালেদা জিয়ার শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননা গ্রহণ করলেন নাতনী জাইমা রহমান সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশির মৃত্যু, আহত ১০ টি-টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত নারীদের পেছনে ফেলে এগিয়ে যাওয়া সম্ভব নয় আলোচিত এক পরিবারের কাছে জিম্মি হেমায়েতপুরবাসী, চাঁদাবাজিতে অতিষ্ট ব্যবসায়ীরা! লন্ডনে বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার রিশাদের ৫ উইকেট, তামিমের সেঞ্চুরিতে প্রস্তুতি সারল বাংলাদেশ ধানমন্ডি ৩২ নম্বরে মিছিল নিয়ে যাওয়ার পথে ৪ আ.লীগ কর্মী গ্রেফতার রাজশাহীতে ঈদগাহ ইমাম নিয়োগকে কেন্দ্র করে সংঘর্ষ, একজনের মৃত্যু

বাকৃবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, হল ত্যাগের নির্দেশ

admin
আপডেটঃ : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

নিউজ ডেস্কঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) চলমান আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা ও পরবর্তী উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাকৃবির শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার।

তিনি জানান, রবিবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভা পরবর্তী উদ্ভূত পরিস্থিতিতে রাত সাড়ে ৯টায় অনলাইনে জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। সভায় অনির্দিষ্টকালের জন‍্য বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত গৃহীত হয়। একই সাথে বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীদের আগামীকাল (১ সেপ্টেম্বর) সকাল ৯টার মধ্যে হল ত‍্যাগের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলার দায়িত্ব স্থানীয় প্রশাসনের ওপর ন্যস্ত করা হয়েছে।

উল্লেখ্য, রবিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের জরুরি সভা অনুষ্ঠিত হয়। কিন্তু সভায় গৃহীত সিদ্ধান্ত বর্জন করে সভাস্থলে তালা লাগিয়ে দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। রাত আটটার দিকে বহিরাগতরা শিক্ষার্থীদের ওপর হামলা চালায় এবং অবরুদ্ধ শিক্ষকেরা বের হয়ে আসেন। এর প্রতিবাদে শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবন ঘেরাও করে তার পদত্যাগ দাবি করছেন।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ