• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম:
মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পর্শে একই পরিবারের ৩ জনের মৃত্যু দেশের বৈচিত্র্যময় প্রতিভা অন্বেষণে আসছে নতুন রিয়েলিটি শো ‘প্রতিভার সন্ধানে’ যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম গাউছিয়া সার্ভিস সেলে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত রিজেন্ট চেয়ারম্যান সাহেদ ফের গ্রেফতার যাকে আপনার পছন্দ হয় না, তাকেই ফ্যাসিস্ট বানিয়ে দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খান

হাসপাতালে ইসরায়েলি হামলায় ৫ সাংবাদিকসহ নিহত ২০

admin
আপডেটঃ : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

নিউজ ডেস্কঃ অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় খান ইউনুসের নাসের হাসপাতালে দখলকার ইসরায়েলি হামলায় অন্তত ২০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন সাংবাদিকও রয়েছেন।

স্থানীয় সময় সোমবার (২৫ আগস্ট) এ হামলা চালানো হয়। বার্তা সংস্থা এএফপি’র এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

দখলকার ইসরায়েলি হামলায় নিহতদের জন্য শোক ও নিন্দা জানিয়েছে আলজাজিরা, অ্যাসোসিয়েটেড প্রেস ও রয়টার্স।

গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, খান ইউনুসের নাসের হাসপাতালে হামলায় এখন পর্যন্ত ২০ জন নিহতের খবর পাওয়া গেছে। তাদের মধ্যে ৫ জন সাংবাদিক ও বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর একজন সদস্য রয়েছেন। ফিলিস্তিনিদের চিকিৎসার জন্য হাসপাতালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনী বেশ কয়েকবার হাসপাতালটি লক্ষ্য করে হামলা চালিয়েছে।

হামলায় নিহত সাংবাদিকদের মধ্যে রয়েছেন- আল জাজিরার ফটোসাংবাদিক ও আলোকচিত্রী মোহাম্মদ সালামা, অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) ফ্রিল্যান্স সাংবাদিক মরিয়াম আবু দাগা (৩৩), রয়টার্সের কন্ট্রাক্টর হুসাম আল-মাসরি এবং ফিলিস্তিনি সাংবাদিক সিন্ডিকেটের তথ্য অনুযায়ী মোয়াজ আবু তাহা ও আহমেদ আবু আজিজ। রয়টার্স জানিয়েছে, এ হামলায় তাদের আরেক কন্ট্রাক্টর হাতেম খালেদ আহত হয়েছেন।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ