• বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন

বিএনপিকে আ.লীগের চরিত্রে ফেরার সুযোগ দেওয়া হবে না : সারজিস

admin
আপডেটঃ : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

নিউজ ডেস্কঃ বিএনপি কি আ. লীগের চরিত্রে ফিরতে চায় এমন প্রশ্ন ছুঁড়ে দিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেন, ‘বিএনপি কি আওয়ামী লীগের চরিত্রে ফিরতে চায়? জোর যার মুল্লুক তার বানাতে চায়? এই সুযোগ আর দেওয়া হবে না।’

রোববার (২৪ আগস্ট) দুপুরে তার ফেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ প্রশ্ন ছুঁড়ে দেন।

সারজিস লেখেন, একদিকে জনাব রুমিন ফারহানার পোষ্য কর্মীরা এনসিপির কেন্দ্রীয় নেতাকে শারীরিকভাবে আঘাত করছে আর অন্যদিকে জনাব রুমিন ফারহানা গাল মুখ ফুলিয়ে, বিএনপি’র কেন্দ্রীয় নেতা ও আইনজীবী ভাব নিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে দেখেও না দেখার ভান করছে।

তিনি লেখেন, টকশোতে বড় বড় সুশীলতা দেখানো যায়, লেকচার দেওয়া যায়। কাজ দিয়ে প্রকাশ পায়- কে সুযোগ পেলে আবার আগের পথে হাঁটবে আর কে সংশোধন হবে।

এনসিপির এ নেতা লেখেন, ইসি অফিসে আপিল শুনানিতে যোগ দিতে এসে এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহ বিএনপি নেতা রুমিন ফারহানার কর্মীদের হাতে মারধরের শিকার হন। তার অপরাধ শুধু সীমানা পুনঃনির্ধারণের বিরোধিতা করে আপিল করা।

তিনি আরও লেখেন, ইসির ভেতরেই একজন শীর্ষ নেতার নিরাপত্তা যদি নিশ্চিত না করা যায় তাহলে এই অথর্ব ইসি কীভাবে সারা বাংলাদেশে অন্যান্য দলের নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করবে? সুষ্ঠু ভোট সম্পন্ন করবে?

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ