• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তর করতে চায় সরকার: প্রধানমন্ত্রী পুষ্টি নিরাপত্তা ও গ্রামীণ কর্মসংস্থানে প্রাণিসম্পদ খাতের অবদান গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করলেন আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫ পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পড়ে গিয়ে আহত মিষ্টি জান্নাত পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে একযোগে বদলি অভিনেতা সোহেল খান আর নেই সেনাপ্রধানকে পাশে বসিয়ে সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ১ ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম রেলপথ অবরোধ, ট্রেন চলাচল ব্যাহত

বাংলাদেশি পুলিশ কর্মকর্তাকে আটকের দাবি বিএসএফের

admin
আপডেটঃ : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

নিউজ ডেস্কঃ বাংলাদেশি ঊর্ধ্বতন এক পুলিশ কর্মকর্তাকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিএসএফের দাবি, ওই কর্মকর্তা অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করছিলেন।

শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার হাকিমপুর সীমান্তে তাকে আটক করা হয়। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আটককৃত বাংলাদেশি পুলিশ কর্মকর্তাকে স্থানীয় পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে। চলমান তদন্তের কারণে এখনো তার পরিচয় প্রকাশ করা হয়নি।

হিন্দুস্তান টাইমস বলছে, সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে হাকিমপুর সীমান্ত ফাঁড়ির কাছে তাকে আটক করা হয়। সীমান্তে টহল দিচ্ছিলেন বিএসএফ সদস্যরা। এ সময় সীমান্তে সন্দেহজনক গতিবিধি দেখে ওই পুলিশ কর্মকর্তাকে আটক করে বিএসএফ।

নাম প্রকাশ না করার শর্তে একজন ঊর্ধ্বতন বিএসএফ কর্মকর্তা বলেন, ‘আটকের সময় তল্লাশি করে তার পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। তা থেকে প্রমাণিত হয় তিনি বাংলাদেশ পুলিশের একজন কর্মকর্তা।’

আটক কর্মকর্তাকে বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য পশ্চিমবঙ্গ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ