• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রূপালী লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পর্শে একই পরিবারের ৩ জনের মৃত্যু দেশের বৈচিত্র্যময় প্রতিভা অন্বেষণে আসছে নতুন রিয়েলিটি শো ‘প্রতিভার সন্ধানে’ যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম গাউছিয়া সার্ভিস সেলে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত রিজেন্ট চেয়ারম্যান সাহেদ ফের গ্রেফতার

জোড়াতালি দিয়ে পরিবর্তন সম্ভব নয় : মির্জা ফখরুল

admin
আপডেটঃ : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

নিউজ ডেস্কঃ বিচ্ছিন্নভাবে জোড়াতালি দিয়ে কোনো পরিবর্তন সম্ভব নয় বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২৩ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে ‘অর্পণ আলোক সংঘ’ আয়োজিত সামাজিক সুরক্ষা কতটা সংরক্ষিত শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ গত ১৫ বছরে দেশটাকে ধ্বংস করে দিয়েছে, রাতারাতি সব সমাধান সম্ভব নয়। নির্বাচিত প্রতিনিধিরা ন্যূনতম ন্যায়বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করবে। কিন্তু এমন জায়গায় যাচ্ছি, যেখানে হতাশা বাড়ছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘যে সংস্কারের কথা বলা হচ্ছে, অর্থনীতি কাঠামো মেরামতের কথা বলা হচ্ছে- একদিনে সব দুর্নীতি কাটিয়ে ওঠা যাবে, তা ভাবার কারণ নেই। শান্তিপূর্ণভাবে যেখানে ক্ষমতা হস্তান্তর করার প্রক্রিয়া তৈরি হয়নি, সেখানে একদিনেই সব সম্ভব হবে না।’

তিনি বলেন, ‘মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চাই। কিন্তু যখন বৈষম্য কমিয়ে আনার চেষ্টা করা হচ্ছে, ঠিক তখন বিষয়গুলো সম্পূর্ণ ডাইভার্ট করে উগ্রবাদ চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তখন হতাশ হচ্ছি। তর্কবিতর্ক থাকবে। কিন্তু এমন জায়গায় যাচ্ছি, যেখানে হতাশা বাড়ছে, হতাশ হতে হচ্ছে।’

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ