• বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

ঢাকার বাইরে এখনো মব চলছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

admin
আপডেটঃ : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

নিউজ ডেস্কঃ ঢাকার আশপাশে ‘মব জাস্টিস’ কিছুটা কমলেও দেশের বিভিন্ন এলাকায় এখনো এ ধরনের ঘটনা ঘটছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (১৮ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর ১২তম সভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

সভায় জুলাই হত্যাকাণ্ডের মামলা রেকর্ড, সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা, ছিনতাই ও চাঁদাবাজি রোধ, শীর্ষ সন্ত্রাসীদের জামিন প্রসঙ্গসহ নানা বিষয় আলোচনা হয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচনের আগে পুলিশ, বিজিবি, আনসার, কারা ও ফায়ার সার্ভিসে বড় পরিসরে নতুন নিয়োগ দেওয়া হয়েছে। পুলিশে ১৫,৮৫১ জন (সাব-ইন্সপেক্টর থেকে কনস্টেবল), বিজিবিতে ৪,৪৬৯ জন, আনসারে ৫,৫৫১ জন. কারা বিভাগে ১,৫৫৮ জন ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে ২০৮ জন। এসব পদে নতুন সৃজিত পদ ছাড়াও শূন্যপদ পূরণ করা হয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, ‘আমরা চাই মব জাস্টিসটা যতটা সম্ভব কমিয়ে আনা যায়। কয়েকদিন আগে রংপুরে একটি ঘটনা ঘটেছে। ঢাকায় কিছুটা কমলেও আশপাশে এখনো হচ্ছে। আমরা চেষ্টা করছি এটা বন্ধ করতে।’

১৫ আগস্টে ফুল দেওয়া নিয়ে কোনো নিষেধাজ্ঞা ছিল কি না– এ প্রশ্নে তিনি বলেন, ‘আমি জানি না কোনো নিষেধাজ্ঞা ছিল কি না। তবে আমাদের নির্দেশনা ছিল যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।’

মাইটিভির চেয়ারম্যানের গ্রেপ্তার প্রসঙ্গে তিনি বলেন, ‘বাদী যদি বলে থাকেন তার সম্পৃক্ততা নেই, তাহলে কোর্টকে জিজ্ঞাসা করেন। যদি পুলিশের গ্রেপ্তার অবৈধ হয়, কোর্ট ছেড়ে দেবে। কোর্ট স্বাধীন। তারা কারো কথা শোনেন না।’

তিনি আরও বলেন, ‘আমরা চাই সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হয়। তবে দোষী কেউই ছাড় পাবে না। আমরা চুনোপুঁটি ধরি, বড় রুই মাছ অনেক সময় ছাড়া পেয়ে যায়। বড় একজন ধরা পড়লেই সবাই ঝাঁপিয়ে পড়ে, কিন্তু ছোটখাটো অপরাধীদের বিষয়ে খুব কমই বলা হয়।’

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ