• রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম:
২৬ মার্চ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী প্রধান দুই আসামি পশ্চিমবঙ্গের বিশেষ আদালতে দেশ আমার, এ দেশ আপনার, এ দেশ সকলেরঃ সমাজকল্যাণ মন্ত্রী কঠিন পরিস্থিতিতেও জ্বালানি তেলের দাম না বাড়িয়ে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন হচ্ছে: অর্থমন্ত্রী পিকআপ ভ্যান খাদে পড়ে ৪ জন নিহত ইরানকে ট্রাম্পের আল্টিমেটাম, পাল্টা হুঁশিয়ারি তেহরানের কুমিল্লায় বাসে ট্রেনের ধাক্কায় শিশু নারীসহ নিহত ১২ গাজায় ইসরায়েলি বর্বরতার জীবন্ত দলিল ‘হিন্দ রাজব’ আটকে দিল ভারত ভাসমান সেতু উল্টে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৫ ফ্যাসিবাদমুক্ত পরিবেশে এই ঈদ অত্যন্ত আনন্দের : মির্জা ফখরুল

ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সভাপতি গ্রেপ্তার

admin
আপডেটঃ : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

নিউজ ডেস্কঃ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন জাতীয় শ্রমিক লীগের ঢাকা মহানগর উত্তর সভাপতি মো. হুমায়ুন কবিরকে (৪৮) গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

সোমবার (১৮ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে রোববার রাত সাড়ে ১২টার দিকে তুরাগ থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

সিটিটিসি সূত্রে জানা যায়, সোমবার সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মো. হুমায়ুন কবির তুরাগ থানা এলাকায় অবস্থান করছেন। এমন তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ১২টার দিকে তুরাগ থানাধীন রানাভোলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, গ্রেপ্তারকৃত হুমায়ুন কবিরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ