• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
রাজধানীতে ৯ ঘণ্টায় ৪৯ মিলিমিটার বৃষ্টি, বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭ প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্যতা বাড়বে : প্রধানমন্ত্রী রাজধানীতে দুই শতাধিক চেকপোস্ট, নিরাপত্তা জোরদার ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের নব্য স্বৈরশাসন থেকে দেশকে মুক্ত করতে রাস্তায় নেমেছি: জামায়াত আমির বিএনপি পানি খাবে কিন্তু ঘোলা করে: জামায়াত আমির বিবাহবার্ষিকীতে পুরোনো স্মৃতি, আবেগঘন শবনম ফারিয়া রংপুর অভিমুখী ১১ দলীয় ঐক্যের লং মার্চ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নির্বাচনের বিকল্প নেই: তারেক রহমান

admin
আপডেটঃ : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

নিউজ ডেস্কঃ গণতন্ত্র, মৌলিক অধিকার ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নির্বাচনের কোনো বিকল্প নেই বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (১৭ আগস্ট) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় কবিতা পরিষদের আয়োজনে ‘গণতন্ত্র উত্তরণে কবি-সাহিত্যকদের ভূমিকা ও করণীয়’ শীর্ষক মতবিনিময়সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘বাংলাদেশে কোনো চরমপন্থা বা মৌলবাদের অভয়ারণ্য যেন কোনো দিন পরিণত হতে না পারে, সেই প্রত্যাশা করে বিএনপি।’

এ জন্য সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ‘স্বৈরাচারকে কিছুদিন আগে বাংলাদেশের মানুষ বিতাড়িত করেছে। সেই স্বৈরাচারের পুনর্জাগরণ প্রতিহত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। সবার সঙ্গে রাজনৈতিক আদর্শিক অবস্থান এক না-ও হতে পারে। এটি কিন্তু কোনো সমস্যার বিষয় নয়।’

তিনি আরও বলেন, ‘দেশের মালিকানার একমাত্র দাবিদার এ দেশের নাগরিক—এই সত্যকে প্রতিষ্ঠা করতে চাইলে মানুষের ভোটাধিকারের প্রশ্নে, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, বাকস্বাধীনতার পক্ষে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘দেশে জবাবদিহিমূলক অবস্থা তৈরি করা একান্তই প্রয়োজন। এটি সম্ভব একমাত্র মানুষের ভোটের অধিকার রক্ষার মাধ্যমে।’

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ