• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
রূপালী লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পর্শে একই পরিবারের ৩ জনের মৃত্যু দেশের বৈচিত্র্যময় প্রতিভা অন্বেষণে আসছে নতুন রিয়েলিটি শো ‘প্রতিভার সন্ধানে’ যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম গাউছিয়া সার্ভিস সেলে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত রিজেন্ট চেয়ারম্যান সাহেদ ফের গ্রেফতার

জেনিথ ইসলামী লাইফ ইন্সুইরেন্সের আলোকিত পথচলার ১২ বছর

admin
আপডেটঃ : সোমবার, ১১ আগস্ট, ২০২৫

নিউজ ডেস্কঃ বীমা পলিসিতে আলোকিত পথচলার ১২ তম বছরে পা রেখেছে জেনিথ ইসলামী লাইফ ইন্সুইরেন্স পিএলসি। সফলতার সাথে ১১ বছর অতিক্রম উপলক্ষ্যে কোম্পানির প্রধান কার্যালয়ে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে কেক কেটে উদযাপন করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামান সহ সর্বস্তরের সকল কর্মকর্তা/কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠানে মুখ্য নির্বাহী কর্মকর্তা সর্বোচ্চ সেবা প্রদানের মাধ্যমে গ্রাহক সন্তুষ্টি অর্জনের জন্য সকলকে নির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠানে দেশ, জাতি ও কোম্পানির সমৃদ্ধির জন্য দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কোম্পানির সিনিয়র ডিএমডি (উন্নয়ন) মো. মাহতাব উদ্দিন।

উল্লেখ্য যে কোম্পানির শুরু থেকেই জেনিথ ইসলামী লাইফ দাবি পরিশোধে অত্যন্ত সচেষ্ট। যে কোন ধরণের বীমা দাবি ৭ দিনের মধ্যে পরিশোধ করে থাকে। কোম্পানির শুরু থেকে এ পর্যন্ত প্রায় ২৫ কোটি টাকা দাবি পরিশোধ করেছে। মুখ্য নির্বাহী কর্মকর্তা বলেন গ্রাহক সন্তুষ্টির মাধ্যমে ভবিষ্যতে বীমা দাবি পরিশোধ সহ সকল সূচকেই জেনিথ ইসলামী লাইফকে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার করেন।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ