• শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২০ অপরাহ্ন

এনসিপির ৫ কেন্দ্রীয় নেতাকে কারণ দর্শানোর নোটিশ

admin
আপডেটঃ : বুধবার, ৬ আগস্ট, ২০২৫

নিউজ ডেস্কঃ জুলাই পদযাত্রার পর ছাত্র জনতার গণঅভ্যুত্থানের বার্ষিকীতে কক্সবাজারে ছুটি কাটাতে গিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ পাঁচ নেতা। এই নিয়ে সারাদেশে নানা আলোচনা ও সমালোচনা হয়। এর পরিপ্রেক্ষিতে হাসনাত-সারজিসসহ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ ৫ নেতাকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে।

বুধবার (৬ আগস্ট) এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এই নোটিশ দেওয়া হয়।

কারণ দর্শানো নোটিশ পাওয়া নেতারা হলেন, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ।

নোটিশে ৫ আগস্ট এই পাঁচ নেতা ব্যক্তিগত সফরে কক্সবাজারে যাওয়ার বিষয়টি উল্লেখ করে বলা হয়, এই সফর সংক্রান্ত কোনো তথ্য বা ব্যাখ্যা ‘রাজনৈতিক পর্ষদ’ বা সংশ্লিষ্ট ব্যক্তিকে আগে থেকে অবগত করা হয়নি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এসব নেতাকে এই সফরের সিদ্ধান্তের কারণ প্রেক্ষাপট সম্পর্কে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের সামনে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয় এই নোটিশে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ