• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রূপালী লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পর্শে একই পরিবারের ৩ জনের মৃত্যু দেশের বৈচিত্র্যময় প্রতিভা অন্বেষণে আসছে নতুন রিয়েলিটি শো ‘প্রতিভার সন্ধানে’ যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম গাউছিয়া সার্ভিস সেলে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত রিজেন্ট চেয়ারম্যান সাহেদ ফের গ্রেফতার

মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে, একই পরিবারের ৭ জন নিহত

admin
আপডেটঃ : বুধবার, ৬ আগস্ট, ২০২৫

নিউজ ডেস্কঃ নোয়াখালীর বেগমগঞ্জে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে ৭ জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম ও পরিচয় জানা যায়নি। এতে গুরুতর আহত হয়েছেন আরও একজন। হতাহতরা সবাই একই পরিবারের সদস্য বলে জানা গেছে।

বুধবার (৬ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে বেগমগঞ্জের আলাইয়াপুর ইউনিয়নের আবুল খায়ের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান লিটন।

তিনি বলেন, ভোর সাড়ে ৫টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস রাস্তার পাশে খালে পড়ে যায়।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন ভূঁইয়া বলেন, চালক ঘুমিয়ে পড়ায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। কয়েকজন বের হতে পারলেও সাতজন ভেতরে আটকা পড়ে মারা যান। নিহতদের মধ্যে সবাই মহিলা ও শিশু।

তিনি আারও বলেন, এ ঘটনার পর থেকে গাড়ির চালক পলাতক রয়েছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ