• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তর করতে চায় সরকার: প্রধানমন্ত্রী পুষ্টি নিরাপত্তা ও গ্রামীণ কর্মসংস্থানে প্রাণিসম্পদ খাতের অবদান গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করলেন আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫ পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পড়ে গিয়ে আহত মিষ্টি জান্নাত পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে একযোগে বদলি অভিনেতা সোহেল খান আর নেই সেনাপ্রধানকে পাশে বসিয়ে সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ১ ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম রেলপথ অবরোধ, ট্রেন চলাচল ব্যাহত

আশুলিয়ায় লড়ির চাপায় নারী-শিশুসহ নিহত ৩

admin
আপডেটঃ : সোমবার, ৪ আগস্ট, ২০২৫

নিউজ ডেস্কঃ সাভারের আশুলিয়ায় লড়ির নিচে অটোরিকশা চাপা পড়ে নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও একজন।

রোববার (৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার পরপরই মহাসড়ক অবরোধ করেন স্থানীয়রা। তবে কিছুক্ষণ পর পুলিশ তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়।

প্রাথমিকভাবে নিহত ও আহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। তবে নিহতদের মধ্যে একজন শিশু, একজন নারী ও একজন পুরুষ রয়েছেন বলে জানা গেছে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, বাইপাইলের দিক থেকে একটি অটোরিকশা উল্টো পথে ইপিজেডের দিকে যাচ্ছিল। এসময় সামনে থেকে একটি লরি আসলে, রাস্তার পাশে পানি থাকায় রিকশাটি মাঝখান দিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন রিকশাটি একটি গর্তে পড়ে গেলে চালকসহ যাত্রীরা লরির পেছনের চাকার নিচে চাপা পড়ে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, এ দুর্ঘটনায় দুর্ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে গুরুতর আহত অবস্থায় রিকশাচালকসহ তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক নারী ও শিশুকে মৃত ঘোষণা করেন। আহত অপর ব্যক্তি চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনাস্থলের পাশে থাকা দোকানদার মোহাম্মদ মাইনুল ইসলাম বাংলাদেশের খবরকে বলেন, আমি ঘটনার সময় দোকানে ছিলাম। চিৎকার শুনে এগিয়ে গিয়ে দেখি রিকশা উল্টে গেছে। ঘটনাস্থলেই একজন মারা যান। বাকিদের হাসপাতালে নেওয়ার পর আরও দুইজন মারা যান।

প্রত্যক্ষদর্শী লিটন আহমেদ বাংলাদেশের খবরকে বলেন, আমি রাস্তা পার হয়ে এপারে আসছিলাম। আমার সামনেই রিকশাটি গর্তে পড়ে উল্টে যায়। তখন একটি বড় লরির পেছনের চাকার নিচে যাত্রীরা চাপা পড়ে। এতে একজন ঘটনাস্থলেই মারা যান। বাকিদের মধ্যে একজন শিশু ও একজন নারী ছিলেন, যাদের হাসপাতালে পাঠানো হয়।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ বাংলাদেশের খবরকে বলেন, সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। চালক উল্টো পথে রিকশায় তিন যাত্রী নিয়ে ইপিজেডের দিকে যাচ্ছিলেন। রাস্তায় গর্তে পড়ে রিকশাটি উল্টে গিয়ে একটি লরির নিচে চাপা পড়ে। ঘটনাস্থলেই একজন মারা যান। আহত তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক নারী ও শিশুকে মৃত ঘোষণা করেন। অপরজন চিকিৎসাধীন রয়েছেন।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ