• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তর করতে চায় সরকার: প্রধানমন্ত্রী পুষ্টি নিরাপত্তা ও গ্রামীণ কর্মসংস্থানে প্রাণিসম্পদ খাতের অবদান গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করলেন আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫ পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পড়ে গিয়ে আহত মিষ্টি জান্নাত পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে একযোগে বদলি অভিনেতা সোহেল খান আর নেই সেনাপ্রধানকে পাশে বসিয়ে সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ১ ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম রেলপথ অবরোধ, ট্রেন চলাচল ব্যাহত

ছাত্রদলের সমাবেশে অংশ নিতে বিশেষ ট্রেন

admin
আপডেটঃ : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

নিউজ ডেস্কঃ আগামীকাল শনিবার (৩ আগস্ট) রাজধানীর শাহবাগে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় ছাত্র সমাবেশ। এ উপলক্ষে চট্টগ্রাম থেকে অংশগ্রহণকারী ছাত্রদের ঢাকায় আনতে ২০ কোচবিশিষ্ট একটি বিশেষ ট্রেন ভাড়া করেছে সংগঠনটি।

বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপকের কার্যালয় থেকে পাঠানো এক জরুরি তারবার্তায় জানানো হয়েছে, ছাত্রদলের অনুরোধে চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম রুটে একটি বিশেষ ট্রেন পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে। পিএইচটি টাইপের এই ট্রেনে মোট ২০টি কোচ থাকবে, যেখানে আসন সংখ্যা ১,১২৬টি।

বিশেষ ট্রেনটি ৩ আগস্ট সকাল ৭টা ১৫ মিনিটে চট্টগ্রাম রেলস্টেশন থেকে ছেড়ে ঢাকায় পৌঁছাবে দুপুর ১টা ১৫ মিনিটে। সমাবেশ শেষে, ওই দিন সন্ধ্যা ৭টায় ট্রেনটি ঢাকার কমলাপুর থেকে যাত্রা শুরু করে পরদিন (৪ আগস্ট) রাত ১টায় চট্টগ্রামে পৌঁছাবে।

রেলওয়ের নির্দেশনায় আরও বলা হয়েছে, বিশেষ ট্রেন পরিচালনার ক্ষেত্রে চট্টগ্রামের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা ভাড়া ও অন্যান্য চার্জ আদায়ের দায়িত্বে থাকবেন। এছাড়া বিভাগীয় পরিবহন কর্মকর্তা ট্রেনের রেক গঠন, সময়সূচী অনুযায়ী পরিচালনা, ইঞ্জিন ও ক্রু সরবরাহ, ট্রেনের পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং পাওয়ার কার ও বৈদ্যুতিক সরঞ্জামের প্রস্তুতির ব্যবস্থা করবেন।

বিশেষ ট্রেন চলাচলের সময় ঢাকা ও চট্টগ্রাম উভয় স্টেশনে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) মোতায়েনের নির্দেশনাও দেওয়া হয়েছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ