• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম:
পরীক্ষা দিয়ে ফেরার পথে সড়কে প্রাণ গেল ২ শিক্ষার্থীর চীনের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় হবে: মির্জা ফখরুল কাশিমপুর কারাগার থেকে নারী কয়েদির পলায়ন, বরখাস্ত ৭ বর্ণাঢ্য আয়োজনে নওগাঁ বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রমের উদ্বোধন আ.লীগ-জামায়াত সংশ্লিষ্টদের নিয়ে বিএনপির কমিটি, গণপদত্যাগের হুমকি সড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর আজ শুরু হচ্ছে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক কার্যক্রম বায়তুল মোকাররমে প্রাক-খুতবায় আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী মেহেরপুরে পপুলার লাইফের চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত মাগুড়ায় জেনিথ ইসলামী লাইফের ব্যবসা উন্নয়ন সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বঙ্গোপসাগর দিয়ে সেন্টমার্টিন দ্বীপে ২০ রোহিঙ্গার অনুপ্রবেশ

admin
আপডেটঃ : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

নিউজ ডেস্কঃ বঙ্গোপসাগর দিয়ে সেন্টমার্টিন দ্বীপে ২০ রোহিঙ্গার অনুপ্রবেশআনলিমিটেড নিউজ ডেস্কঃ মিয়ানমার থেকে ২০ রোহিঙ্গাকে বহনকারী একটি নৌকা সেন্টমার্টিনে অনুপ্রবেশ করেছে। শুক্রবার সকালে নৌকাটি সেন্টমার্টিন দ্বীপের উত্তর সৈকতে ভিড়েছে। ওই নৌকায় ১৬ জন পুরুষ, তিনজন নারী ও একটি শিশু রয়েছে।

নৌকা অনুপ্রবেশের বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন। তিনি বলেন, ‘রোহিঙ্গাদের বিষয়ে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।’

স্থানীয়রা জানান, মিয়ানমারের কারাগার থেকে বের হয়ে বেশ কয়েকজন রোহিঙ্গা একটি নৌকায় চড়ে বাংলাদেশে পালিয়ে আসার চেষ্টা করে। পরে বৈরী আবহাওয়ার কারণে রোহিঙ্গাবোঝাই নৌকাটি প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে ঢুকে পড়ে। পরে উত্তর-পশ্চিম বিচে আশ্রয় নেয়। স্থানীয়রা দেখতে পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি অবহিত করে। পরে তাদের একটি হোটেলে নেওয়া হয়।

সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দা মুহাম্মদ সোলেইমান বলেন, সকালে ঝড়ো বৃষ্টির কবলে পরে মিয়ানমারের রোহিঙ্গাবোঝাই একটি নৌকা দ্বীপে সৈকতে পৌঁছে। তারা নৌকা থেকে নেমে তীরে ঢুকে পরে। পরে বিজিবি তাদের হেফাজতে নেয়। সেখানে শিশুসহ রোহিঙ্গা নারী রয়েছে।

এ বিষয়ে সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, রোহিঙ্গাবোঝাই একটি নৌকা দ্বীপে অনুপ্রবেশের বিষয়ে স্থানীয়দের কাছ থেকে শুনেছি। বিষয়টি বিস্তারিত আমি অবগত নই।

এদিকে সেন্টমার্টিনে অনুপ্রবেশের বিষয়ে টেকনাফের বিজিবি ও কোস্ট গার্ডের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। সূত্র, দৈনিক সমকাল

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ