• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম:
পরীক্ষা দিয়ে ফেরার পথে সড়কে প্রাণ গেল ২ শিক্ষার্থীর চীনের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় হবে: মির্জা ফখরুল কাশিমপুর কারাগার থেকে নারী কয়েদির পলায়ন, বরখাস্ত ৭ বর্ণাঢ্য আয়োজনে নওগাঁ বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রমের উদ্বোধন আ.লীগ-জামায়াত সংশ্লিষ্টদের নিয়ে বিএনপির কমিটি, গণপদত্যাগের হুমকি সড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর আজ শুরু হচ্ছে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক কার্যক্রম বায়তুল মোকাররমে প্রাক-খুতবায় আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী মেহেরপুরে পপুলার লাইফের চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত মাগুড়ায় জেনিথ ইসলামী লাইফের ব্যবসা উন্নয়ন সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

মোহাম্মদপুরে ছিনতাই, দায়িত্বে অবহেলার অভিযোগে ৪ পুলিশ ক্লোজড

admin
আপডেটঃ : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইয়ের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ৪ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত (ক্লোজড) করা হয়েছে। তাদের মধ্যে একজন এসআই, একজন এএসআই ও দুই কনস্টেবল রয়েছেন।

শুক্রবার (২৫ জুলাই) ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

থানায় অভিযোগ করতে গিয়ে হেনস্তা সাংবাদিক, ক্লোজ দুই পুলিশ

মিজান বলেন, ছিনতাইয়ের ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ইতোমধ্যে মোবাইল ফোনটি উদ্ধার করেছে। সে সঙ্গে এ ঘটনায় অভিযুক্তদের আটক করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে মোহাম্মদপুরে আহমাদ ওয়াদুদ নামের এক সাংবাদিককে চাপাতি দিয়ে আঘাত করে তার কাছে থাকা মানিব্যাগ ও মোবাইল ফোন কেড়ে নেয় ছিনতাইকারীরা। পরে মোহাম্মদপুর থানায় গিয়ে বিষয়টি দায়িত্বরত পুলিশ সদস্যদের জানান। কিন্তু পুলিশ সদস্য দায়িত্বে অবহেলা করেছেন বলে দাবি ফেসবুকে একটি পোস্ট দেন ভুক্তভোগী সাংবাদিক।

সাংবাদিকদের দেওয়া ওই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে। দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়। এরপর অভিযানে নেমে তিনি ছিনতাইকারীকে গ্রেপ্তার করে পুলিশ।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ