• শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন

শিক্ষার্থীদের বাঁচাতে প্রাণ দিলেন শিক্ষিকা মাহরিন চৌধুরী

admin
আপডেটঃ : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজধানীর উত্তরার বিমান বিধ্বস্তের ঘটনায় মাহরিন চৌধুরী (৩৮) নামে মাইলস্টোন কলেজের এক শিক্ষিকা ও সমন্বয়ক মারা গেছেন। তাঁর ছোট ভাই মুনাফ মোজিব চৌধুরী নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে মৃত্যুর বিষয়টি জানিয়ে একটি পোস্ট দিয়েছেন।

পরিবারের সূত্রে জানা গেছে, বিমান বিধ্বস্তের পর অগ্নিকাণ্ডের সময় মাহরিন চৌধুরী শিক্ষার্থীদের নিরাপদে বের করে আনার চেষ্টা করেন। কয়েকজন শিক্ষার্থীকে নিরাপদে সরিয়ে নেওয়ার পর তিনি অগ্নিদগ্ধ হন। তাঁর শরীরের শতভাগ পুড়ে যায়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

ওই ফেসবুক পোস্টে মুনাফ চৌধুরী লিখেছেন, ‘তিনি (মাহরিন) আমার মায়ের মতো ছিলেন। আমাকে বড় করেছেন। এমনকি জীবনের শেষ মুহূর্তেও তিনি অন্যদের কথা আগে ভাবছিলেন।’

পারিবারিক সূত্রে জানা গেছে, মাহরিন চৌধুরী দুই পুত্রসন্তানের জননী। পরিবারের পক্ষ থেকে তাঁর আত্মার মাগফিরাতের জন্য দোয়ার অনুরোধ জানানো হয়েছে। হাসপাতালের আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ হলে জানাজা ও দাফনের ব্যাপারে জানানো হবে বলে লিখেছেন মুনাফ চৌধুরী।

সোমবার (২১ জুলাই) দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। এ সময় নিজের দায়িত্ব পালন করছিলেন মাহরিন। সেখানেই আগুনে দগ্ধ হন তিনি।

এরপর আশঙ্কাজনক অবস্থায় তাঁকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, তার শরীরের শতভাগই দগ্ধ হয়েছিল। আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়াই করছিলেন তিনি। শেষ পর্যন্ত সোমবার রাতে সেখানেই তার মৃত্যু হয়।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ