• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দখলে বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্স ডিমে দাম কমলেও মাছ-মুরগিতে অস্বস্তি কঠিন সময়ে আল্লাহর সাহায্য পেতে যেসব আমল জরুরি বটিয়াঘাটায় মৎস্য অধিদপ্তরের বিশেষ অভিযানে অবৈধ পাটা ও জাল বিনষ্ট চুয়েটে ৩ শিক্ষার্থীর মৃত্যুতে ৬ লাখ টাকার বীমা দাবি পরিশোধ জেনিথ লাইফের গ্রাহকদের জন্য পলিসি বোনাস ঘোষণা করল জেনিথ ইসলামী লাইফ পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় রদবদল, বদলি-পদায়ন ১১ কর্মকর্তা বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ফিলিস্তিনের প্রেসিডেন্টকে আবারও ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র

পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে ৩ সন্ত্রাসীসহ এক মেজর নিহত

admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

 নিউজ ডেস্কঃ পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে ‘ফিতনা আল-হিন্দ’ নামে ভারতপন্থী একটি গোষ্ঠীর ৩ সন্ত্রাসী নিহত হয়েছেন। এ সময় সন্ত্রাসীদের গুলিতে পাক সেনাবাহিনীর মেজর সৈয়দ রব নেওয়াজ তারিকও (৩৪) প্রাণ হারিয়েছেন।

পাক আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানায়, মঙ্গলবার (১৬ জুলাই) গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী বেলুচিস্তান প্রদেশের আওয়ারান জেলায় এ অভিযান চালায়। অভিযানে সন্ত্রাসীদের একটি আস্তানা লক্ষ্য করে সেনাবাহিনী আক্রমণ চালালে দুপক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়। এতে ‘ফিতনা আল-হিন্দ’ গোষ্ঠীর তিন সদস্য ঘটনাস্থলেই নিহত হয়। প্রাণ হারান মেজর নেওয়াজ তারিকও।

আইএসপিআরের ভাষ্য অনুযায়ী, শহীদ মেজর সৈয়দ রব নেওয়াজ তারিক আজাদ কাশ্মীরের মুজাফফরাবাদ জেলার বাসিন্দা ছিলেন। বুধবারের অভিযানে তিনি সম্মুখসারিতে থেকে সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছিলেন। এ সময় হঠাৎ সন্ত্রাসীদের একটি গুলি তার শরীরে লাগলে ঘটনাস্থলেই শহীদ হন তিনি।

বিবৃতিতে আরও জানানো হয়, অভিযানের পর ওই এলাকায় এখনো সন্ত্রাসীদের উপস্থিতি রয়েছে কি না, তা নিশ্চিত করতে ক্লিয়ারেন্স অপারেশন চলছে। গোটা অঞ্চলে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আইএসপিআর বলছে, ভারতীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। আমাদের বীর সেনাদের আত্মত্যাগ পাকিস্তানের এই লড়াইকে আরও দৃঢ় করেছে। সূত্র : ডন

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ