• সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন

হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে: নাহিদ ইসলাম

admin
আপডেটঃ : বুধবার, ১৬ জুলাই, ২০২৫

নিউজ ডেস্কঃ গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশস্থলে হামলার উপযুক্ত জবাব দেওয়ার ঘোষণা দিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, গোপালগঞ্জে কোনো সন্ত্রাসীদের আস্তানা সহ্য করব না।

বুধবার (১৬ জুলাই) দুপুরে গোপালগঞ্জ শহরের পৌরপার্ক এলাকায় সমাবেশ স্থলে তিনি এ ঘোষণা দেন। এদিন দুপুর ২টার দিকে গোপালগঞ্জ সদরে সমাবেশ মঞ্চে এসে পৌঁছান এনসিপির কেন্দ্রীয় নেতারা।

এনসিপির সমাবেশে যোগ দেওয়া জনতাকে সাহসী সন্তান আখ্যায়িত করে নাহিদ ইসলাম বলেন, আপনারা যারা আজ এখানে উপস্থিত হয়েছেন আপনারা সাহসী সন্তান। আমরা জানি, যদি বাধা দেওয়া না হতো, ভয় তৈরি করা না হতো, লোকে লোকারণ্য হতো এই সমাবেশ।

নাহিদ বলেন, যুদ্ধ নয়, শান্তি ও দেশ গড়ার আহ্বান জানাতে গোপালগঞ্জ এসেছি। মুজিববাদ ও সন্ত্রাসীদের হাত থেকে এ জেলাকে মুক্ত করতে হবে।

প্রসঙ্গত, আজ দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে গোপালগঞ্জ শহরের পৌরপার্ক এলাকায় এনসিপি সমাবেশ মঞ্চে হামলা চালায় স্থানীয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা। তারা মঞ্চে থাকা সাউন্ড বক্স, মাইক ও চেয়ার ভাঙচুর করেন এবং উপস্থিত এনসিপির নেতা-কর্মীদের ওপর হামলা চালান।

এদিকে, দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকায়

সমাবেশ শেষে ফিরে যাওয়ার সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের গাড়িবহরে হামলা চালিয়েছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় পুলিশ বাধা দিতে গেলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ