• শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন

একটা জেলায় নিরাপত্তা দিতে পারে না, তারা করবে নির্বাচন: হান্নান মাসউদ

admin
আপডেটঃ : বুধবার, ১৬ জুলাই, ২০২৫

 নিউজ ডেস্কঃ গোপালগঞ্জে পদযাত্রা শেষে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ওপর হামলার ঘটনায় হামলাকারী ও অন্তর্বর্তী সরকারের উদ্দেশে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে হুঁশিয়ারি দেন তিনি।

পোস্টে হান্নান মাসউদ লিখেন, এর জন্যে তোদের চরম মূল্য দিতে হবে, এই গভর্নমেন্টকেও।

অন্তর্বর্তী সরকারকে কটাক্ষ করে তিনি লিখেন, একটা জেলায় জাতীয় নেতাদের নিরাপত্তা দিতে পারে না, তারা করবে নির্বাচন! আগে দেশ নিয়ন্ত্রণ করেন।

এদিন এনসিপির সমাবেশ ঘিরে রণক্ষেত্রে পরিণত হয় গোপালগঞ্জ। নিরাপত্তার জন্য জেলা সার্কিট হাউজে আশ্রয় নেন নাহিদ, হাসনাত, সারজিসসহ এনসিপির নেতারা।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ