• বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন

ঘুষ নেওয়ার অভিযোগ, ওসিসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

admin
আপডেটঃ : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

নিউজ ডেস্কঃ কাভার্ডভ্যান আটক করে ঘুষ নেওয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ওসিসহ ছয় পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার প্রত্যাহারের বিষয়টি জানাজানি হলে জেলাজুড়ে সমালোচনার ঝড় উঠে।

প্রত্যাহার পুলিশ সদস্যরা হলেন- ওসি মামুন রহমান ও সহকারী উপপরিদর্শক (এএসআই) বিপ্লব বড়ুয়া, কনস্টেবল মো. সাহাবুদ্দিন, মো. মস্তু, সাকিবুল, মো. জহির মিয়া।

গতকাল সোমবার তাদেরকে থানা থেকে প্রত্যাহার করে হাইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩ জুলাই সিলেট থেকে ঢাকাগামী পণ্যবাহী একটি কাভার্ডভ্যান আটক করেন মহাসড়কে কর্তব্যরত টহল পুলিশের সদস্যরা। পরে তারা অবৈধ পণ্য পরিবহনের অভিযোগ তুলে ওই কাভার্ডভ্যান থেকে ৮০ হাজার টাকা হাতিয়ে নেন। এ নিয়ে বেসরকারি একটি টেলিভিশনে সংবাদ প্রচার করা হয়।

এরপর গতকাল ওই থানার ওসিসহ ছয়জনকে তাৎক্ষণিক প্রত্যাহার করা হয়।

হাইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার (এসপি) খাইরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একটি অভিযোগের ভিত্তিতে ওসিসহ ছয়জনকে সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানা থেকে প্রত্যাহার করে হাইওয়ে পুলিশের কুমিল্লা কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

একজন অতিরিক্ত পুলিশ সুপার অভিযোগের বিষয়ে তদন্ত করছেন। তদন্ত প্রতিবেদনে অপরাধের মাত্রা অনুসারে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ