• সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
২৬ মার্চ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী প্রধান দুই আসামি পশ্চিমবঙ্গের বিশেষ আদালতে দেশ আমার, এ দেশ আপনার, এ দেশ সকলেরঃ সমাজকল্যাণ মন্ত্রী কঠিন পরিস্থিতিতেও জ্বালানি তেলের দাম না বাড়িয়ে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন হচ্ছে: অর্থমন্ত্রী পিকআপ ভ্যান খাদে পড়ে ৪ জন নিহত ইরানকে ট্রাম্পের আল্টিমেটাম, পাল্টা হুঁশিয়ারি তেহরানের কুমিল্লায় বাসে ট্রেনের ধাক্কায় শিশু নারীসহ নিহত ১২ গাজায় ইসরায়েলি বর্বরতার জীবন্ত দলিল ‘হিন্দ রাজব’ আটকে দিল ভারত ভাসমান সেতু উল্টে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৫ ফ্যাসিবাদমুক্ত পরিবেশে এই ঈদ অত্যন্ত আনন্দের : মির্জা ফখরুল

পাকিস্তানের বেলুচিস্তানে ৯ বাসযাত্রীকে গুলি করে হত্যা

admin
আপডেটঃ : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

নিউজ ডেস্কঃ পাকিস্তানে অন্তত নয়জন যাত্রীকে অপহরণের পর গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা। শুক্রবার (১১ জুলাই) বেলুচিস্তানের কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। খবর জিও নিউজের।

প্রতিবেদনে বলা হয়েছে, কোয়েটা থেকে লাহোরগামী একটি বাস প্রথমে গতিরোধ করে বন্দুকধারীরা। বেলুচিস্তানের ঝোব শহরের কাছে ঘটেছে এই ঘটনা। বন্দুকধারীরা বাসটি থামিয়ে যাত্রীদের বের করে আনে। এরপর এক এক করে নয়জন যাত্রীকে গুলি করে হত্যা করেছে।

ঝোবের সহকারী কমিশনার নাভিদ আলম বলেছেন, যাত্রীদের গাড়ি থেকে নামিয়ে নিয়ে যাওয়ার পর বন্দুকধারীরা তাদের ওপর গুলি চালায়। তিনি জানান, নিহতদের লাশ রেখনি হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রাদেশিক সরকারের একজন মুখপাত্র এই হামলার কড়া নিন্দা জানিয়েছে। তিনি এই ঘটনাকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করেছেন।

শাহিদ রিন্দ বলেছেন, সন্ত্রাসীরা বাস থেকে যাত্রীদের টেনে নামায়, তাদের পরিচয় নিশ্চিত করে এবং নির্মমভাবে নয়জন নিরীহ পাকিস্তানিকে হত্যা করে।

সন্ত্রাসীদের ধরতে অভিযান চলছে বলে জানান তিনি। সেই সঙ্গে পুরো ওই এলাকা ঘিরে রাখা হয়েছে।

পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডন বলছে, ইতোমধ্যে এই হামলার দায় স্বীকার করেছে বেলুচিস্তান লিবারেশন ফ্রন্ট। সংগঠনটির একজন মুখপাত্র বলেছেন, মুসাখাইল-মাখতার এবং খাজুরি হাইওয়ে ব্লক করার পর নয়জনকে তারা হত্যা করেছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ