• সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারাদেশের পেট্রোল পাম্প ‘হুমকি মোকাবিলায় রণক্ষেত্রে প্রস্তুত’—ইরানের প্রেসিডেন্ট ২৬ মার্চ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী প্রধান দুই আসামি পশ্চিমবঙ্গের বিশেষ আদালতে দেশ আমার, এ দেশ আপনার, এ দেশ সকলেরঃ সমাজকল্যাণ মন্ত্রী কঠিন পরিস্থিতিতেও জ্বালানি তেলের দাম না বাড়িয়ে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন হচ্ছে: অর্থমন্ত্রী পিকআপ ভ্যান খাদে পড়ে ৪ জন নিহত ইরানকে ট্রাম্পের আল্টিমেটাম, পাল্টা হুঁশিয়ারি তেহরানের কুমিল্লায় বাসে ট্রেনের ধাক্কায় শিশু নারীসহ নিহত ১২ গাজায় ইসরায়েলি বর্বরতার জীবন্ত দলিল ‘হিন্দ রাজব’ আটকে দিল ভারত

বিএনপিকে সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে: মির্জা ফখরুল

admin
আপডেটঃ : রবিবার, ৬ জুলাই, ২০২৫

নিউজ ডেস্কঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি মহল পরিকল্পিতভাবে বিএনপিকে সংস্কারবিরোধী হিসেবে উপস্থাপনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, ঐকমত্য কমিশনের প্রস্তাবের পর নতুন করে প্রস্তাব দিয়ে সংস্কার কার্যক্রমকে বিলম্বিত করা হচ্ছে।

রোববার (৬ জুলাই) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘কিছু ব্যক্তি ও গোষ্ঠী বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে, অথচ তারা ভাবছে মানুষ এসব বিশ্বাস করবে। কিন্তু বাস্তবতা হলো—জনগণ তা বিশ্বাস করছে না। শহুরে কিছু মানুষের বক্তব্য দিয়ে দেশের জনগণের মানসিকতা বোঝা যায় না।’

বিএনপির সংস্কারপ্রক্রিয়া নিয়ে কিছু রাজনৈতিক দল প্রশ্ন তুলছে—এমন মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘সংস্কার নিয়ে বিএনপির আন্তরিকতা নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। তবে রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে সংস্কারের নামে দুর্বল করার যে প্রস্তাব এসেছে, বিএনপি তা সমর্থন করে না।’

তিনি বলেন, ‘নিত্যনতুন প্রস্তাব যদি জনগণের স্বার্থে আসে, তাহলে জনগণই তা গ্রহণ করবে। তবে জনগণের অংশগ্রহণ ছাড়া বড় ধরনের কোনো পরিবর্তন চাপিয়ে দেওয়া ঠিক হবে না। যারা নির্বাচন বিলম্বিত করতে চায়, তারা গণতন্ত্রের শক্তি নয়; তারা জুলাই-আগস্ট অভ্যুত্থান-পরবর্তী অপশক্তির ধারক।’

বিএনপি মহাসচিব আরও বলেন, ‘আমরা চাই সব রাজনৈতিক দল দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ গঠনে ভূমিকা রাখুক। বিএনপি সব সময়ই গঠনমূলক সংস্কারের পক্ষে।’

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘প্রধানমন্ত্রীর মেয়াদ ও দায়িত্ব সংক্রান্ত যে প্রস্তাব ঐকমত্য কমিশন থেকে আসছে, তা অস্পষ্ট। আমরা পরিষ্কার করে বলছি—জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের ধারণার সঙ্গে বিএনপি একমত নয়।’

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ