• সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
২৬ মার্চ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী প্রধান দুই আসামি পশ্চিমবঙ্গের বিশেষ আদালতে দেশ আমার, এ দেশ আপনার, এ দেশ সকলেরঃ সমাজকল্যাণ মন্ত্রী কঠিন পরিস্থিতিতেও জ্বালানি তেলের দাম না বাড়িয়ে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন হচ্ছে: অর্থমন্ত্রী পিকআপ ভ্যান খাদে পড়ে ৪ জন নিহত ইরানকে ট্রাম্পের আল্টিমেটাম, পাল্টা হুঁশিয়ারি তেহরানের কুমিল্লায় বাসে ট্রেনের ধাক্কায় শিশু নারীসহ নিহত ১২ গাজায় ইসরায়েলি বর্বরতার জীবন্ত দলিল ‘হিন্দ রাজব’ আটকে দিল ভারত ভাসমান সেতু উল্টে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৫ ফ্যাসিবাদমুক্ত পরিবেশে এই ঈদ অত্যন্ত আনন্দের : মির্জা ফখরুল

সিভাসুর ১৯ শিক্ষার্থীকে বহিষ্কার, ২ জনের ছাত্রত্ব বাতিল

admin
আপডেটঃ : রবিবার, ৬ জুলাই, ২০২৫

নিউজ ডেস্কঃ চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) শিক্ষার্থীদের শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত ও র‌্যাগিংয়ের দায়ে ১৯ শিক্ষার্থীকে আর্থিক জরিমানাসহ বিভিন্ন মেয়াদে হল থেকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি ২ শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার (৫ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৯ জুন বিকেলে সিভাসু উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্টুডেন্টস ডিসিপ্লিন কমিটির ১৩তম সভায় শৃঙ্খলাভঙ্গের মাত্রা অনুযায়ী শিক্ষার্থীদের বিরুদ্ধে এসব শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীকে শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত করা হয়। এ ঘটনায় একই অনুষদের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মির্জা মাহফুজ হাসান আকাশকে বিশ্ববিদ্যালয়ের হল থেকে স্থায়ী বহিষ্কার ও ১০ হাজার টাকা আর্থিক জরিমানা, মো. জাবেরকে বিশ্ববিদ্যালয়ের হল থেকে এক বছরের জন্য বহিষ্কার ও পাঁচ হাজার টাকা আর্থিক জরিমানা এবং রশিদ শাবাব শুভ, তানজিম সিয়াম ইকবাল ও মেহেদী হাসানকে বিশ্ববিদ্যালয়ের হল থেকে ছয় মাসের জন্য বহিষ্কার ও প্রত্যেককে তিন হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

সভায় ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নতুন ভর্তিকৃত ৮ জন শিক্ষার্থীর সঙ্গে শৃঙ্খলাবিরোধী র‌্যাগিং এবং তাদের শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় ফিশারিজ অনুষদের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তৌহিদুল ইসলাম শিহাবকে বিশ্ববিদ্যালয়ের হল থেকে স্থায়ী বহিষ্কার ও দশ হাজার টাকা আর্থিক জরিমানা, সাজেদ-উল-ইসলাম সিফাতকে হল থেকে ছয় মাসের জন্য বহিষ্কার ও পাঁচ হাজার টাকা আর্থিক জরিমানা এবং শাহেদুল ইসলামকে ছয় মাসের জন্য হল থেকে বহিষ্কার ও তিন হাজার টাকা জরিমানা করা হয়।

একই ঘটনায় ফিশারিজ অনুষদের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সিফাত উল্ল্যাহ জিলান, মোস্তাকিম হোসেন রিয়াদ, আসিফ আল হাসান, ইলিয়াস আল জাবের, তাইদুল ইসলাম তপু, আব্দুল্লাহ আবু সাঈদ, নাজমুস সাদাত তৌহিদ, আবুল হাসান ফাহাত, শাহরুখ খান ও বেলাল হোসেনকে বিশ্ববিদ্যালয়ের হল থেকে ছয় মাসের জন্য বহিষ্কার ও সতর্কীকরণ নোটিশ দেওয়া হয়।

এ ছাড়া ফিশারিজ অনুষদের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রিয়াজুল জান্নাহ ওয়াসীকে বিশ্ববিদ্যালয়ের হলে আজীবনের জন্য প্রবেশ নিষিদ্ধ করা হয়।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ