• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

পাবনায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১২

admin
আপডেটঃ : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

নিউজ ডেস্কঃ পাবনা-ঢাকা মহাসড়কের সাঁথিয়া উপজেলার পূর্ব বনগ্রাম এলাকায় যাত্রীবাহী বাস ও পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১২ জন। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৫ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তারা হলেন—সুজানগর উপজেলার শান্তিপুর গ্রামের মৃত হাশেম মোল্লার ছেলে আবেদ আলী (৩৮) এবং সাঁথিয়ার আতাইকুরা কালী দরপাড়া গ্রামের মৃত ইয়াদ আলীর ছেলে মনসুর আলী (৪০)। অপর নিহতের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, নারায়ণগঞ্জ থেকে পাবনার দিকে যাচ্ছিল যাত্রীবাহী বাস ‘পাবনা এক্সপ্রেস’। পথিমধ্যে পূর্ব বনগ্রাম এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন যাত্রী প্রাণ হারান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং আহতদের হাসপাতালে পাঠায়।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, বাসচালক ঘুমিয়ে পড়ায় এ দুর্ঘটনা ঘটেছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ