• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম:
বর্ণাঢ্য আয়োজনে নওগাঁ বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রমের উদ্বোধন আ.লীগ-জামায়াত সংশ্লিষ্টদের নিয়ে বিএনপির কমিটি, গণপদত্যাগের হুমকি সড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর আজ শুরু হচ্ছে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক কার্যক্রম বায়তুল মোকাররমে প্রাক-খুতবায় আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী মেহেরপুরে পপুলার লাইফের চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত মাগুড়ায় জেনিথ ইসলামী লাইফের ব্যবসা উন্নয়ন সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত জিয়াউর রহমান হত্যায় জড়িত মেজর মোজাফফর আটক দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত? মিয়ানমার উপকূলে নৌকাডুবি, পাঁচ শতাধিক মৃত্যুর শঙ্কা

গাজায় ইসরায়েলি সেনা নিহত, আহত আরও ৩

admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

নিউজ ডেস্কঃ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলে দখলদার ইসরায়েলের এক সেনা নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।

বুধবার (২ জুলাই) এ তথ্য জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী।

নিহত এ দখলদার সেনার নাম সার্জেন্ট ইয়ানিভ মিখালোভিচ। তিনি সপ্তম সাঁজোয়া বিগ্রেডের ৮২ নং ব্রিগেডের ট্যাংক ক্রু ছিলেন।

প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, মিখালোভিচ উত্তর গাজায় ফিলিস্তিনি গোষ্ঠীর হামলায় নিহত হয়েছেন। ওই হামলায় এক ট্যাংক কমান্ডার এবং একই ব্যাটালিয়নের অপর এক সেনা গুরুতর আহত হন।

আরেক দখলদার অন্য আরেকটি হামলায় গুরুতর আহত হন। তিনি কমান্ডো ব্রিগেডের ইগোজ ইউনিটের সদস্য ছিলেন।

আহত সবাইকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া এবং তাদের পরিবারকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছে প্রতিরক্ষা বাহিনী। সূত্র: আল জাজিরা

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ