• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

৩০ না হলেও অস্ত্রের লাইসেন্স! ‘আইন দেখিনি’ বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

admin
আপডেটঃ : সোমবার, ৩০ জুন, ২০২৫

নিউজ ডেস্কঃ যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাগে পিস্তলের খালি ম্যাগাজিন পাওয়ার ঘটনায় ব্যাখ্যা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে আসিফ মাহমুদের বয়স ৩০ বছর না হওয়া সত্ত্বেও কীভাবে তিনি বৈধ অস্ত্রের লাইসেন্স পেলেন—এমন প্রশ্নে সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।

সোমবার (৩০ জুন) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘অনেকে বলছেন, তিনি (আসিফ মাহমুদ) একে-৪৭-এর লাইসেন্স পেয়েছেন। এটা একে-৪৭ নয়, এটি তার একটি বৈধ পিস্তলের খালি ম্যাগাজিন। যা ভুল করে ব্যাগে থেকে গিয়েছিল।’

তিনি আরও বলেন, ‘অনেক সময় আমরা চশমা নিতে গিয়ে মোবাইল নিয়ে বের হয়ে যাই। এ ঘটনাও তেমনই—একটি অনিচ্ছাকৃত ভুল। যদি আগে জানতেন, কোনো অবস্থাতেই এটি সঙ্গে নিতেন না।’

বাংলাদেশের অস্ত্র নিয়ন্ত্রণ আইন অনুযায়ী বৈধভাবে অস্ত্রের লাইসেন্স পেতে হলে আবেদনের সময় প্রার্থীর বয়স ন্যূনতম ৩০ বছর হতে হবে। যুব উপদেষ্টা আসিফ মাহমুদের বয়স সেই শর্ত পূরণ করে না—এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমি যেহেতু ওই আইনটা সরাসরি দেখিনি, তাই এ বিষয়ে মন্তব্য করতে পারছি না।’

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে যেসব আনুষ্ঠানিক ও সামাজিক অনুষ্ঠান রয়েছে, সেগুলো নির্বিঘ্নে সম্পন্ন করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, ‘বর্তমানে দেশে কোনো বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই।’

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ