• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন

সুনামগঞ্জ সীমান্তে ১৫ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

admin
আপডেটঃ : সোমবার, ৩০ জুন, ২০২৫

নিউজ ডেস্কঃ সুনামগঞ্জ সীমান্তে গত এক মাসের অভিযানে আনুমানিক ১৫ কোটি টাকার ভারতীয় চোরাচালানপণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (৩০ জুন) দুপুরে সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) ট্রেনিং সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একে এম জাকারিয়া কাদির।

তিনি জানান, সোমবার ভোররাতে সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের একটি মাদ্রাসার পাশে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালানো হয়।

অভিযানে ৪ হাজার ২৮৬ পিস ভারতীয় শাড়ি, ১৩ পিস লেহেঙ্গা, ৪ হাজার ৯৯২ পিস কসমেটিকস এবং ২ হাজার ১২০ পিস চকলেট উদ্ধার করা হয়। জব্দকৃত পণ্যের বাজারমূল্য আনুমানিক ৫ কোটি ৫৪ লাখ ৭১ হাজার ৫৫০ টাকা।

অভিযানে অংশ নেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয়, পুলিশের দুই সদস্য এবং বিজিবির সহকারী পরিচালক মো. রফিকুল ইসলামসহ মোট ১৬ জন বিজিবি সদস্য।

সংবাদ সম্মেলনে অধিনায়ক বলেন, গত এক মাসে সীমান্ত এলাকাগুলোতে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতায় প্রায় ১৫ কোটি টাকার ভারতীয় চোরাচালানপণ্য জব্দ করা হয়েছে। এসব পণ্য শুল্ক গুদামে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, ‘উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে আমাদের আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।’

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ