• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম:
নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দখলে বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্স ডিমে দাম কমলেও মাছ-মুরগিতে অস্বস্তি কঠিন সময়ে আল্লাহর সাহায্য পেতে যেসব আমল জরুরি বটিয়াঘাটায় মৎস্য অধিদপ্তরের বিশেষ অভিযানে অবৈধ পাটা ও জাল বিনষ্ট চুয়েটে ৩ শিক্ষার্থীর মৃত্যুতে ৬ লাখ টাকার বীমা দাবি পরিশোধ জেনিথ লাইফের গ্রাহকদের জন্য পলিসি বোনাস ঘোষণা করল জেনিথ ইসলামী লাইফ পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় রদবদল, বদলি-পদায়ন ১১ কর্মকর্তা বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ফিলিস্তিনের প্রেসিডেন্টকে আবারও ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র

গাংনী বিএনপি অফিসে বোমাসদৃশ্য বস্তু ও হুমকি সম্বলিত চিরকুট

admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

নিউজ ডেস্কঃ মেহেরপুরের গাংনী উপজেলার নওদা মটমুড়া গ্রামের স্থানীয় বিএনপি অফিসের সামনে থেকে দুটি বোমা সদৃশ্য বস্তু ও চিরকুট উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ জুন) সকাল সাড়ে ৭টার দিকে গাংনী থানা পুলিশের একটি টিম বোমাসদৃশ্য বস্তু ও হুমকি সম্বলিত চিরকুট উদ্ধার করে।

স্থানীয়রা জানান, নওদ মটমুড়া বাজারে বিএনপি অফিসের সামনে একটি লাল টেপ ও আরেকটি কালো টেপ দিয়ে মোড়ানো দুটি বোমা সদৃশ্য বস্তু দেখতে পান। এতে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে বোমা সদৃশ্য বস্তু ও একটি চিরকুট উদ্ধার করে।

“তোদের মধ্যে কিছু কিছু লোক আমাকে ভাল হতে দিচ্ছেনা। শেখ হাসিনা পালিয়ে গেছে তো কি হয়েছে? তবে মাথায় রাখিস আমরা জায়গার মাল জায়গায় বসে আছি। ২০১৮ সালে হালকা হয়েছে। ভবিষ্যতে ক্ষমতা পেলে ফিলিস্তিনের মত হবে” এমন মন্তব্য চিরকুট লেখা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন গাংনী থানা পুলিশের এসআই আব্দুল করিম। তিনি জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করে দুটি বোমা সদৃশ্য বস্তু ও চিরকুট উদ্ধার করে থানায় নিয়েছি। এ ঘটনার তদন্ত করে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ