• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম:
নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দখলে বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্স ডিমে দাম কমলেও মাছ-মুরগিতে অস্বস্তি কঠিন সময়ে আল্লাহর সাহায্য পেতে যেসব আমল জরুরি বটিয়াঘাটায় মৎস্য অধিদপ্তরের বিশেষ অভিযানে অবৈধ পাটা ও জাল বিনষ্ট চুয়েটে ৩ শিক্ষার্থীর মৃত্যুতে ৬ লাখ টাকার বীমা দাবি পরিশোধ জেনিথ লাইফের গ্রাহকদের জন্য পলিসি বোনাস ঘোষণা করল জেনিথ ইসলামী লাইফ পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় রদবদল, বদলি-পদায়ন ১১ কর্মকর্তা বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ফিলিস্তিনের প্রেসিডেন্টকে আবারও ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র

আবারও ইরানে হামলার হুমকি ট্রাম্পের

admin
আপডেটঃ : বুধবার, ২৫ জুন, ২০২৫

নিউজ ডেস্কঃ ইরান যদি ফের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালু করে, তবে যুক্তরাষ্ট্র আবার হামলা চালাবে—এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। বুধবার (২৫ জুন) নেদারল্যান্ডসের হেগে পশ্চিমা সামরিক জোট নেটোর সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন কথা বলেন তিনি।

ইরান পারমাণবিক কর্মসূচিতে আবার ফিরবে কি না—এমন এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘‘আমি মনে করি না তারা আবার কখনও এটি (পারমাণবিক কর্মসূচি) করবে।’’

ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর যা অবস্থা হয়েছে, তাতে সেগুলোতে পুনরায় কাজ শুরু করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

যদিও মার্কিন গোয়েন্দা সংস্থার এক গোপন প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ধ্বংস হয়নি—মাত্র কয়েক মাস পিছিয়ে দেওয়া গেছে।

তবে এই দাবি প্রত্যাখ্যান করে ট্রাম্প বলেন, ‘‘এটি কেবল প্রাথমিক একটি অসমাপ্ত গোয়েন্দা প্রতিবেদন। আসলে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি কয়েক দশক পিছিয়ে গেছে। তারা সত্যিই জানেন না।’’

তিনি আরও বলেন, ‘‘আমরা এটা না করলে তারা প্রচুর অস্ত্র তৈরি চালিয়ে যেত। তারা স্থির হত না।’’

ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, হামলার পর ইরান তাদের বিধ্বস্ত স্থাপনাগুলো ঘুরে দেখে বলেছে, সবকিছু ভেঙে গেছে। এরপরই তারা নতুন করে কিছু করার চিন্তা থেকে সরে এসেছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ