• বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন

ফেনীতে কিশোর গ্যাংয়ের দুপক্ষের সংঘর্ষ, আহত ৫

admin
আপডেটঃ : বুধবার, ২৫ জুন, ২০২৫

নিউজ ডেস্কঃ ফেনীতে পূর্ব বিরোধ ও নিজেদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার সন্ধ্যায় শহরের একাডেমি রোডস্থ ফারুক হোটেলের সামনে এ ঘটনা ঘটে।

বুধবার (২৫ জুন) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ সামসুজ্জামান।

হামলায় আহতরা হলেন- একাডেমি এলাকার নুর আমিনের ছেলে রিফাত (২০), ফুলগাজীর পশ্চিম ঘনিয়ামোড়া এলাকার আবদুল্লাহ আল নোমান (২০), মকবুল আহমদ সড়কের ওমর ফারুকের ছেলে জোনায়েদ হোসেন নাহিদ (১৭), একাডেমি এলাকার মো. ইব্রাহিমের ছেলে অলি উল্লাহ নোমান (১৭) ও মিদ্দা বাড়ির নুরুল আমিনের ছেলে নুর করিম (২৮)।

প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব বিরোধের জেরে দুপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় তারা পরস্পরের ওপর হামলা করে। পরে আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

পরে গুরুতর আহত আবদুল্লাহ আল নোমানকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ দিকে ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত ডা. ফয়জুল কবীর বলেন, আহতদের মধ্যে ৪ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। নোমানের বুকের বাম পাশে ধারালো অস্ত্রের আঘাত থাকায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ সামসুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যান। এ ঘটনায় এখনও কেউ লিখিত অভিযোগ করেনি।

অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ