• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম:
নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দখলে বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্স ডিমে দাম কমলেও মাছ-মুরগিতে অস্বস্তি কঠিন সময়ে আল্লাহর সাহায্য পেতে যেসব আমল জরুরি বটিয়াঘাটায় মৎস্য অধিদপ্তরের বিশেষ অভিযানে অবৈধ পাটা ও জাল বিনষ্ট চুয়েটে ৩ শিক্ষার্থীর মৃত্যুতে ৬ লাখ টাকার বীমা দাবি পরিশোধ জেনিথ লাইফের গ্রাহকদের জন্য পলিসি বোনাস ঘোষণা করল জেনিথ ইসলামী লাইফ পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় রদবদল, বদলি-পদায়ন ১১ কর্মকর্তা বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ফিলিস্তিনের প্রেসিডেন্টকে আবারও ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র

নিহত হননি কুর্দস ফোর্সের প্রধান, ইরানি জেনারেলকে দেখা গেল প্রকাশ্যে

admin
আপডেটঃ : বুধবার, ২৫ জুন, ২০২৫

নিউজ ডেস্কঃ দখলদার ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরুর পর চৌকস ইসলামিক বিপ্লবী গার্ডের এলিট শাখা কুর্দস ফোর্সের কমান্ডার জেনারেল ইসমাইল কানি নিহত হয়েছেন বলে জানিয়েছিল মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস।

তবে মঙ্গলবার (২৪ জুন) ইরানে সরকারপন্থি সমাবেশে যোগ দেন তিনি। সেখোনে তাকে সাধারণ মানুষের সঙ্গে হাসতে ও কথা বলতে দেখা গেছে। এই ছবি ও ভিডিও ইরানের মিত্র গোষ্ঠী এবং হুতিদের আল মাসিরাহ টিভিসহ বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশ পেয়েছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, নিউইয়র্ক টাইমস জেনারেল ঈসমাইল কানি নিহত হওয়ার তথ্য জানালেও ইসরায়েলি সেনাবাহিনী এ ধরনের কোনো দাবি করেনি।

এরআগেও একবার ঈসমাইল কানি নিহত হওয়ার খবর ছড়িয়েছিল। গত বছরের অক্টোবরে লেবাননের রাজধানী বৈরুতে বোমা হামলা চালিয়ে হিজবুল্লাহ সাবেক প্রধান হাসিম সাইফুদ্দিনকে হত্যা করে ইসরায়েল। ওই সময় বলা হয়েছিল, কুর্দস ফোর্সের প্রধানও সাইফুদ্দিনের সঙ্গে ছিলেন।

প্রসঙ্গত, ইসমাইল ক্বানী ২০২০ সালে প্রয়াত কাসেম সোলেমানির জায়গায় কুদস ফোর্সের প্রধান হন। সোলেমানি মার্কিন বিমান হামলায় বাগদাদে নিহত হন।  বিপ্লবী গার্ডের কুর্দস ফোর্স মূলত ইরানের বাইরে কার্যক্রম পরিচালনা করে। হামাস, হিজবুল্লাহ ও হুতি বিদ্রোহীদের তারা সহায়তা করে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ