• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০০ অপরাহ্ন

ট্রাস্ট ইসলামী লাইফের মুখ্য নির্বাহী গিয়াস উদ্দীনকে কর্মকর্তা-কর্মচারিদের শুভেচ্ছা

admin
আপডেটঃ : শনিবার, ২১ জুন, ২০২৫

নিউজ ডেস্কঃ দ্বিতীয় মেয়াদে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগ পাওয়ায় মো. গিয়াস উদ্দীনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বীমা কোম্পানিটির কর্মকর্তা-কর্মচারীরা।

আজ বুধবার (১৮ জুন) কোম্পানির প্রধান কার্যালয়ে মুখ্য নির্বাহী কর্মকর্তার দফতরে এই শুভেচ্ছা বিনিময় করা হয়।

গত (১৭ জুন) ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে তিন বছরের জন্য মো. গিয়াস উদ্দীনের নিয়োগ নবায়ন অনুমোদন করে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) ।

গিয়াস উদ্দীন এর আগে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে তিন বছর সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়াও প্রতিষ্ঠালগ্ন থেকেই তিনি বীমা কোম্পানিটিতে কর্মরত আছেন।

দীর্ঘ ২৫ বছর ধরে বীমা পেশার সাথে ওতপ্রোতভাবে জড়িত আছেন গিয়াস উদ্দীন। শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স অব একচ্যুয়ারিয়াল সায়েন্স ডিগ্রি অর্জন করেন।

চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার শেখেরখিল গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন গিয়াস উদ্দীন।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ