• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম:
মোহাম্মদপুরে তেল কম দেওয়ায় অস্ত্র দেখিয়ে পাম্প কর্মচারীকে হুমকি খালেদা জিয়ার শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননা গ্রহণ করলেন নাতনী জাইমা রহমান সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশির মৃত্যু, আহত ১০ টি-টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত নারীদের পেছনে ফেলে এগিয়ে যাওয়া সম্ভব নয় আলোচিত এক পরিবারের কাছে জিম্মি হেমায়েতপুরবাসী, চাঁদাবাজিতে অতিষ্ট ব্যবসায়ীরা! লন্ডনে বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার রিশাদের ৫ উইকেট, তামিমের সেঞ্চুরিতে প্রস্তুতি সারল বাংলাদেশ ধানমন্ডি ৩২ নম্বরে মিছিল নিয়ে যাওয়ার পথে ৪ আ.লীগ কর্মী গ্রেফতার রাজশাহীতে ঈদগাহ ইমাম নিয়োগকে কেন্দ্র করে সংঘর্ষ, একজনের মৃত্যু

এটিএম বুথে আটকে ধর্ষণ, সেই নিরাপত্তা প্রহরী গ্রেপ্তার

admin
আপডেটঃ : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

নিউজ ডেস্কঃ গাজীপুরের শ্রীপুরে বেশি বেতনে চাকরি দেওয়ার প্রলোভনে ডাচ্ বাংলা ব্যাংকের এটিএম বুথের ভেতরের একটি কক্ষে কারখানা শ্রমিককে ধর্ষণের ঘটনায় মামলার একমাত্র আসামি লিটনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে লিটনকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (১৭ জুন) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ওসি মহম্মদ আবদুল বারিক।

গ্রেপ্তার লিটন ময়মনসিংহ জেলার পাগলা থানার ডুবাইল গ্রামের মৃত আব্দুল আউয়ালের ছেলে। তিনি মুলাইদ গ্রামের আতাব উদ্দিনের বাড়িতে ভাড়া থেকে ফাস্ট সলিউশন লিমিটেড নামের একটি নিরাপত্তা প্রহরী নিয়োগকারী প্রতিষ্ঠানের কর্মী হিসেবে ডাচ্ বাংলা ব্যাংকের এটিএম বুথে দায়িত্বরত ছিলেন।

পুলিশ জানায়, এটিএম বুথ থেকে টাকা ওঠানোর সূত্র ধরে ভিকটিম কারখানা শ্রমিকের সঙ্গে পরিচয় হয় শ্রীপুরের এমসি বাজার এলাকার তালহা স্পিনিং মিলের সামনে স্থাপন করা ডাচ্ বাংলা ব্যাংকের এটিএম বুথের নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মী লিটনের। ভিকটিম কারখানা শ্রমিক স্থানীয় একটি কারখানায় ৬ হাজার টাকা বেতনে চাকরি করতেন। তালহা স্পিনিং মিল নামের কারখানায় ১২ হাজার টাকা বেতনের চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বুথের নিরাপত্তা প্রহরী লিটন ভিকটিমের বাবার মোবাইল ফোনে ভিকটিমকে রোববার সকাল ৬টায় ডেকে নেন।

বুথে যাওয়ার পর কারখানার ঊর্ধ্বতন কর্মকর্তা আসবেন বলে লিটন মেয়েটিকে বুথের ভেতরে থাকা ছোট্ট একটি কক্ষে নিয়ে বসান। পরে ভিকটিমের বাবা দুবার মেয়ের চাকরির বিষয়ে জিজ্ঞেস করলে অভিযুক্ত লিটন মেয়ের চাকরির কথা চিন্তা না করতে বলে বাড়ি পাঠিয়ে দেন। আনুমানিক সকাল ১০টার দিকে এটিএম বুথের ভেতরে বসিয়ে রাখা কক্ষে মেয়েটিকে ধর্ষণ করেন তিনি। পরে বাড়ি পাঠিয়ে দিলে রাস্তায় ঘটনাটি মেয়ে তার বাবাকে জানান।

এ বিষয়ে শ্রীপুর থানার ওসি মহম্মদ আবদুল বারিক বলেন, মামলা দায়েরের পর থেকেই শ্রীপুর থানা পুলিশের একাধিক টিম লিটনকে গ্রেপ্তারে অভিযান শুরু করে। লিটন বিভিন্ন সময় স্থান ত্যাগ করছিল। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় লিটনকে শ্রীপুরের আনসার রোড এলাকা থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। মঙ্গলবার তাকে আদালতে উপস্থাপন করা হবে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ