• রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম:
২৬ মার্চ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী প্রধান দুই আসামি পশ্চিমবঙ্গের বিশেষ আদালতে দেশ আমার, এ দেশ আপনার, এ দেশ সকলেরঃ সমাজকল্যাণ মন্ত্রী কঠিন পরিস্থিতিতেও জ্বালানি তেলের দাম না বাড়িয়ে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন হচ্ছে: অর্থমন্ত্রী পিকআপ ভ্যান খাদে পড়ে ৪ জন নিহত ইরানকে ট্রাম্পের আল্টিমেটাম, পাল্টা হুঁশিয়ারি তেহরানের কুমিল্লায় বাসে ট্রেনের ধাক্কায় শিশু নারীসহ নিহত ১২ গাজায় ইসরায়েলি বর্বরতার জীবন্ত দলিল ‘হিন্দ রাজব’ আটকে দিল ভারত ভাসমান সেতু উল্টে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৫ ফ্যাসিবাদমুক্ত পরিবেশে এই ঈদ অত্যন্ত আনন্দের : মির্জা ফখরুল

ফেনীতে নিখোঁজের ১দিন পর স্কুল ছাত্রের লাশ উদ্ধার

admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

নিউজ ডেস্কঃ ফেনীতে নিখোঁজের ১দিন পর জাবের রবিন (১০) নামে এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) সকালে স্থানীয়রা নিহতের বাড়ীর পাশে ডোবায় লাশ দেখে পুলিশকে খবর দিলে ফেনী মডেল থানার পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।

জাবের রবিন পাঁছগাছিয়া ইউনিয়নের নগরকান্দা গ্রামের পল্লী চিকিৎসক ওমর ফারুকের ছেলে ও চট্টগ্রাম বিএএফ শাহীন স্কুল এন্ড কলেজের পঞ্চম শ্রেণির যমুনা শাখার ছাত্র।

পারিবারিক সূত্রে জানা গেছে, রবিন ঈদের ছুটিতে নিজ বাড়িতে আসে। বুধবার (১১ জুন) দুপুরে বাড়ীর আঙ্গিনায় বাই সাইকেল চালাতে গিয়ে নিখোঁজ হয় সে। পরে পরিবারের সদস্যরা সারাদিন তার খোঁজ না পেয়ে থানায় লিখিত নিখোঁজ ডায়েরি করেন। পরবর্তীতে বৃহস্পতিবার সকালে স্থানীয়রা বাড়ীর পাশে ডোবায় লাশ দেখে পুলিশ কে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামছুজ্জামান জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ