• বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

ভারতে ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহত ৫

admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

নিউজ ডেস্কঃ ভারতের আহমদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ গেল পাঁচ মেডিকেল শিক্ষার্থীর। আহমদাবাদে বি.জে. মেডিকেল কলেজের ছাত্রাবাসে বিধ্বস্ত হয় এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমান। এতে চারজন এমবিবিএস (স্নাতক) শিক্ষার্থী ও একজন পোস্টগ্র্যাজুয়েট (আবাসিক) চিকিৎসক নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আরও অনেক শিক্ষার্থী আহত হয়েছেন।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বিমানটিতে মোট ২৪২ জন ছিলেন— যাদের মধ্যে ২৩২ যাত্রী ও ১০ জন ক্রু। লন্ডনের উদ্দেশ্যে রওনা হওয়া ফ্লাইট এআই১৭১ স্থানীয় সময় দুপুর ১টা ৩৮ মিনিটে আহমদাবাদের সরদার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। মাত্র ৮২৫ ফুট উচ্চতায় ওঠার পরই বিমানটি ‘লিফট’ পেতে ব্যর্থ হয় এবং ভেঙে পড়ে।

এনডিটিভি আরও জানিয়েছে, দুর্ঘটনার সময় দুপুরের খাবারের জন্য বি.জে. মেডিকেল কলেজের ছাত্রাবাসে ছিলেন শিক্ষার্থীরা। দুর্ঘটনার সময় অনেকে ক্যান্টিনে খেতে বসেছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, ক্যানটিনের টেবিলে খাবারের প্লেট ও গ্লাস এলোমেলো পড়ে রয়েছে। দেয়ালের ধ্বংসস্তূপের পাশে দাঁড়িয়ে আছেন লোকজন।

ছবিতে আরও দেখা যায়, বিমানের একটি অংশ ছাত্রাবাসের ভেতরে ঢুকে গেছে।

ফেডারেশন অব অল ইন্ডিয়া মেডিকেল অ্যাসেসিয়েশেন (এফএআইএমএ) এক বিবৃতিতে জানিয়েছে, ‘আহমদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্তের খবরে আমরা অত্যন্ত মর্মাহত। কিন্তু যখন জানলাম, এই দুর্ঘটনা বি.জে. মেডিকেল কলেজের ছাত্রাবাসে হয়েছে এবং অনেক এমবিবিএস শিক্ষার্থী আহত হয়েছেন তখন পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। আমরা ঘনিষ্ঠভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং যেকোনো সহায়তার জন্য প্রস্তুত রয়েছি।’

এ ঘটনায় ভারত জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এখনো উদ্ধারকাজ চলছে এবং আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে বিভিন্ন হাসপাতালে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ