• রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম:
দেশ আমার, এ দেশ আপনার, এ দেশ সকলেরঃ সমাজকল্যাণ মন্ত্রী কঠিন পরিস্থিতিতেও জ্বালানি তেলের দাম না বাড়িয়ে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন হচ্ছে: অর্থমন্ত্রী পিকআপ ভ্যান খাদে পড়ে ৪ জন নিহত ইরানকে ট্রাম্পের আল্টিমেটাম, পাল্টা হুঁশিয়ারি তেহরানের কুমিল্লায় বাসে ট্রেনের ধাক্কায় শিশু নারীসহ নিহত ১২ গাজায় ইসরায়েলি বর্বরতার জীবন্ত দলিল ‘হিন্দ রাজব’ আটকে দিল ভারত ভাসমান সেতু উল্টে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৫ ফ্যাসিবাদমুক্ত পরিবেশে এই ঈদ অত্যন্ত আনন্দের : মির্জা ফখরুল জুলাই সনদকে অস্বীকার করার সুযোগ নেই : নাহিদ ইসলাম প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে চাই : প্রধানমন্ত্রী

আদালতের টয়লেটে পড়ে কামরুল ইসলাম আহত

admin
আপডেটঃ : সোমবার, ২৬ মে, ২০২৫

নিউজ ডেস্কঃ ঢাকার মেট্রোপলিটন দায়রা জজ আদালতের হাজতের টয়লেটের পড়ে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম আহত হয়েছেন।

সোমবার (২৬ মে) দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় হাজিরা দিতে এসে এ দুর্ঘটনা ঘটে।

সকাল সাড়ে ৯টার দিকে একটি দুর্নীতি মামলায় সাবেক মন্ত্রী কামরুলকে আদালতে আনা হয়। তাকে আদালতের হাজতে রাখা হয়। সকাল ১১টার দিকে তিনি টয়লেটে গেলে সেখানে পড়ে গিয়ে মাথার পেছনে আঘাত পান।

বিষয়টি নিশ্চিত করেছেন হাজতের ইনচার্জ শেখ কামাল হোসেন। তিনি জানান, প্রাথমিক চিকিৎসার পর দুপুরে তাকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

অ্যাডভোকেট কামরুল ইসলামের আইনজীবী নাসিম মাহমুদ জানিয়েছেন, গত কয়েকদিন ধরেই সাবেক এই মন্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। ডায়াবেটিকসহ বার্ধক্যজনিত নানা কারণে শারীরিকভাবে অসুস্থ তিনি।

উল্লেখ্য, সোমবার সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের বিরুদ্ধে দুদকের একটি মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও এদিন প্রতিবেদন দাখিল করেনি দুদক।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ