• সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
২৬ মার্চ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী প্রধান দুই আসামি পশ্চিমবঙ্গের বিশেষ আদালতে দেশ আমার, এ দেশ আপনার, এ দেশ সকলেরঃ সমাজকল্যাণ মন্ত্রী কঠিন পরিস্থিতিতেও জ্বালানি তেলের দাম না বাড়িয়ে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন হচ্ছে: অর্থমন্ত্রী পিকআপ ভ্যান খাদে পড়ে ৪ জন নিহত ইরানকে ট্রাম্পের আল্টিমেটাম, পাল্টা হুঁশিয়ারি তেহরানের কুমিল্লায় বাসে ট্রেনের ধাক্কায় শিশু নারীসহ নিহত ১২ গাজায় ইসরায়েলি বর্বরতার জীবন্ত দলিল ‘হিন্দ রাজব’ আটকে দিল ভারত ভাসমান সেতু উল্টে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৫ ফ্যাসিবাদমুক্ত পরিবেশে এই ঈদ অত্যন্ত আনন্দের : মির্জা ফখরুল

মানবিক করিডর প্রসঙ্গে খোলাসা করছে না সরকার: রিজভী

admin
আপডেটঃ : রবিবার, ৪ মে, ২০২৫

  • নিউজ ডেস্কঃ মিয়ানমারের রাখাইনে ‘মানবিক করিডর’ প্রসঙ্গ আন্তর্বর্তী সরকার খোলাসা করছে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (৪ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

রিজভী অভিযোগ করে করেন, অনির্বাচিত বলেই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কানামাছি খেলছে সরকার। অনির্বাচিত বলেই তারা মানবিক করিডর প্রসঙ্গে খোলাসা করছে না। এতে জনমনে সন্দেহ জেগেছে। জাতীয় নির্বাচনের রোডম্যাপ নিয়ে ইউনূস সরকার তালবাহানা করছে।

একই অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, নির্বাচন বিলম্বিত হলে ফ্যাসিবাদ শক্তি ষড়যন্ত্র করতে সুযোগ পাবে। তাই দ্রুত নির্বাচনের দিনক্ষণ দিতে সরকারের প্রতি আহ্বান জানাই।

এদিকে, বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে জাতীয় প্রেসে ক্লাবে সম্পাদক পরিষদ আয়োজিত আলোচনা সভায় মির্জা ফখরুল বলেন, বাক স্বাধীনতায় বিশ্বাসী বিএনপি। তিনি দাবি করেন, বাকশাল আমলে বন্ধ হওয়া সব গণমাধ্যম খুলে দিয়েছিলেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

এছাড়া সকালে বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলটির নেতাদের সঙ্গে বৈঠক করেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিভিচ খোজিন। এসময় বিএনপি মহাসচিবসহ দলটির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

পরে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সব দেশ বাংলাদেশে নির্বাচিত সরকার দেখতে চায়। দক্ষিণ এশিয়ায় নিরাপত্তাহীনতা রাশিয়া দেখতে চায় না বলেও জানান তিনি।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে চায় রাশিয়া, প্রয়োজন হলে সময় কিছুটা বাড়ানো যেতে পারে বলেও রাশিয়া রাষ্ট্রদূত আশ্বস্ত করেছে বলেও জানান বিএনপি নেতা আমির খসরু।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ