• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রূপালী লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পর্শে একই পরিবারের ৩ জনের মৃত্যু দেশের বৈচিত্র্যময় প্রতিভা অন্বেষণে আসছে নতুন রিয়েলিটি শো ‘প্রতিভার সন্ধানে’ যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম গাউছিয়া সার্ভিস সেলে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত রিজেন্ট চেয়ারম্যান সাহেদ ফের গ্রেফতার

জুলাই আন্দোলনে গুলি চালানো যুবলীগ নেতা গ্রেফতার

admin
আপডেটঃ : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

  • নিউজ ডেস্কঃ চট্টগ্রামের পটিয়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতাকে লক্ষ্য করে গুলিবর্ষণকারী জেলা যুবলীগের প্রচার সম্পাদক সাইফুল হাসান টিটুকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল সোমবার (২১ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানাধীন পাথরঘাটা এলাকা থেকে গ্রেফতার করে পটিয়া থানা পুলিশের একটি বিশেষ টিম।

পটিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, জেলা যুবলীগ নেতা সাইফুল হাসান টিটু চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও পটিয়ার সাবেক সংসদ সদস্য মোতাহেরুল ইসলাম চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী। গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার একদিন আগে পটিয়ায় ছাত্র-জনতার মিছিল ও আন্দোলনকারীদের ওপর গুলি চালানোর অভিযোগ রয়েছে টিটুর বিরুদ্ধে।

গণমাধ্যমে তার অস্ত্র হাতে ছবি প্রকাশিত হয়। তবে পুলিশ তাকে ৯ মাস পর গ্রেফতার করতে সক্ষম হয়েছে। তার ব্যবহ্ত অস্ত্রটি উদ্ধার করার জন্য পুলিশ রিমান্ডের আবেদন করবে আদালতে।

পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, তদন্তে পুলিশ জানতে পেরেছে যুবলীগ নেতা সাইফুল হাসান টিটু নিজেই ৪ আগস্ট ছাত্র-জনতার মিছিল ও আন্দোলনরত বিক্ষোভকারীদের ওপর বেশ কয়েক রাউন্ড গুলি ছুড়েছেন।

সিসিটিভি ফুটেজ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার হাতে অস্ত্রের ছবিটি প্রকাশ হয়েছে। তার বিরুদ্ধে ৪টি হত্যা মামলা, চাঁদাবাজি মামলা, সহিংসতাসহ আরো কয়েকটি মামলা রয়েছে। মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হবে এবং রিমান্ডে এনে পুলিশ তার আগ্নেয়াস্ত্রটি উদ্ধারের চেষ্টা করবে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ