• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
মেক্সিকো উপসাগরে যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্ত বাংলাদেশে সহিংসতা নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ ধানমন্ডি থেকে শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব আটক শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সওয়াল প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তর করতে চায় সরকার: প্রধানমন্ত্রী পুষ্টি নিরাপত্তা ও গ্রামীণ কর্মসংস্থানে প্রাণিসম্পদ খাতের অবদান গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করলেন আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫ পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পড়ে গিয়ে আহত মিষ্টি জান্নাত

বাংলাদেশে সহিংসতা নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ

admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

জাতীয় ডেস্কঃ গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখা এবং অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় উদ্বেগ জানিয়ে বাংলাদেশে সব ধরনের সহিংসতার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে দেশটি।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র এক প্রতিক্রিয়ায় বলেন, যুক্তরাষ্ট্র সব ধরনের সহিংসতার বিরোধিতা করে। তারা সংশ্লিষ্ট সবাইকে সংযত থাকার আহ্বান জানাচ্ছে। পাশাপাশি বাংলাদেশের প্রচলিত আইন মেনে শান্তিপূর্ণভাবে মতপ্রকাশের অধিকারের প্রতি সমর্থন রয়েছে ওয়াশিংটনের।

একটি সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে এ অবস্থান জানায় মার্কিন পররাষ্ট্র দপ্তর। অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘প্রেসিডেনশিয়াল মেডেল অব ফ্রিডম’ দেওয়ার প্রসঙ্গ তুলে তাঁর প্রতিষ্ঠানের বিভিন্ন শাখা ও পৈতৃক বাড়িতে হামলার বিষয়ে ওয়াশিংটনের প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়েছিল।

প্রশ্ন পাঠানোর সময় পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকের ৫০টির বেশি শাখায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। পাশাপাশি চট্টগ্রামে অধ্যাপক ইউনূসের পৈতৃক বাড়িতেও আগুন দেওয়া হয়। তবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের জবাব পাওয়ার আগেই হামলার শিকার গ্রামীণ ব্যাংকের শাখার সংখ্যা ১০০ ছাড়িয়ে যায়।

তবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিক্রিয়ায় গ্রামীণ ব্যাংক কিংবা অধ্যাপক ইউনূসের পৈতৃক বাড়িতে হামলার ঘটনা আলাদাভাবে উল্লেখ করা হয়নি। এসব ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের সম্পর্কেও কোনো মন্তব্য করেনি ওয়াশিংটন।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ