• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
ইয়েমেনের অস্থায়ী রাজধানী এডেনের দিকে অগ্রসর হচ্ছে হুথি যোদ্ধারা ২০৩১ বিশ্বকাপের দিনক্ষণ চূড়ান্ত, আয়োজক বাংলাদেশ-ভারত গোপালগঞ্জের নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ এবার গোপালগঞ্জের ৩ থানার ওসিকে বদলি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মধ্যপ্রাচ্যে এলো যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী গোপালগঞ্জের ঘটনা রাষ্ট্রযন্ত্রের চরম ব্যর্থতার বহিঃপ্রকাশ: গোলাম পরওয়ার টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম হাতিরঝিলে ইন্টারনেট প্রতিষ্ঠানের কার্যালয়ে ঢুকে দুই কর্মচারীকে গুলি

মধ্যপ্রাচ্যে এলো যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী

admin
আপডেটঃ : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

আন্তর্জাতিক ডেস্কঃ রণতরী আসার মাধ্যমে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের এখন কয়েকশ যুদ্ধবিমান এবং ২০ হাজার নাবিক এবং মেরিন সেনা এ অঞ্চলে অবস্থান করছেন। যা অত্যন্ত অস্বাভাবিক। এরআগে গত এপ্রিলে মধ্যপ্রাচ্যে একইসঙ্গে মার্কিনিদের তিনটি রণতরী অবস্থান করছিল। যা ২০০৩ সালের পর প্রথম ছিল।

ইউএসএস রুজভেল্টের আগে ইউএসএস জর্জ এইচ.ডব্লিউ বুশ এবং ইউএসএস জর্জ ওয়াংশিটন এখানে ছিল। এরসঙ্গে তিনটি টাস্কফোর্সও এখানে অবস্থান করছে। ইরানের বিরুদ্ধে যখন পূর্ণমাত্রার যুদ্ধ চলছিল তখন ইউএসএস আব্রাহাম লিংকন এতে নেতৃত্ব দেয়। যুদ্ধ থামার পর এ জাহাজের নাবিকদের নিস্তার দিতে অন্য রণতরী ও যুদ্ধজাহাজ এখানে নিয়ে আসা হয়।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে ইরানে হামলা চালায়। এরপর ইরানও পাল্টা হামলা চালায় তাদের সামরিক অবকাঠামো লক্ষ্য করে। টানা ৪০দিন যুদ্ধ চলার পর পাকিস্তানের মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে গত জুনে যুদ্ধবিরতি হয়। তবে এটি আর সফলতার মুখ দেখেনি। যদিও এখন তাদের মধ্যে হামলা ও পাল্টা হামলা বন্ধ আছে।

তবে এই অবস্থা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে এমন আশঙ্কা রয়েছে। এরমধ্যেই ইউএসএস রুজভল্ট মধ্যপ্রাচ্যের জলসীমায় প্রবেশ করল। এর আগে একাধিক মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছিল, ইরানের বিরুদ্ধে নতুন করে কোনো হামলা হলে ইউএসএস রুজভেল্ট এতে অংশ নেবে। সূত্র: এপি

 

 

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ