• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম:
মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, লাঠিচার্জ গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন ডিএমপি নিউজের ওয়েবসাইটে সাইবার হামলা পল্টনে সাবেক সিআইডিপ্রধানের গাড়ির ধাক্কায় গুরুতর আহত রিকশাচালক বনানী থেকে সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর আব্দুল হাফিজ গ্রেপ্তার সন্ধ্যার পর স্কুল-কলেজ পড়ুয়াদের রাস্তায় পেলে গ্রেপ্তার করা হবে : ডিআইজি আব্দুল কুদ্দুছ জুমার খুতবায় শেখ হাসিনাকে ‘স্বৈরাচার’ বলায় খতিবকে অব্যাহতি পুকুরে গিয়ে পড়ল জামায়াতের লংমার্চের বাস সৌদি আরবের কড়া ভ্রমণ নিষেধাজ্ঞা, বন্ধ সব ধরনের ভিসা রিয়াদে শত্রু ড্রোনের হামলা, ধ্বংসের দাবি সৌদি আরবের

জনতার সাত দফা দাবি নিয়ে আমরা রাস্তায় নেমেছি: শফিকুর রহমান

admin
আপডেটঃ : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

অনলাইন ডেস্কঃ বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, জনতার সাত দফা দাবি নিয়ে আমরা রাস্তায় নেমেছি। আমাদের মূল দাবি একটাই, ১২ ফেব্রুয়ারি ৭০ শতাংশ জনগণ গণভোটে হাঁ-এর পক্ষে রায় দিয়েছে, বিএনপিকে এটা বাস্তবায়ন করতে হবে। জাতির সাথে গাদ্দারী আমরা বদ্দাস করব না।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে ১১ দলীয় জোটের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চের অংশ হিসেবে বাগেরহাটের ফকিরহাট উপজেলার খুলনা-মাওয়া মহাসড়কের কাটাখালি মোড়ে অনুষ্ঠিত পথসভায় তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, নির্বাচনের আগে বলেছেন, গণভোটে হাঁ বিজয়ী হলে আমরা ৩৩টি দল এটা মানতে বাধ্য থাকব। হাঁ বিজয়ী হয়েছে এটা আপনাদের মানতে হবে।

পথসভায় আরও বক্তব্য দেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, এনসিপি নেতা সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ।

এর আগে নওয়াপাড়া মোড়ে নারী নেতাকর্মীদের উদ্দেশ্যে গাড়িতে বসেই বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

এছাড়া বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য মাওলানা মশিউর রহমান খান, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাত, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম, জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা রেজাউল করিম, সেক্রেটারি ইউনুস আলী, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বাগেরহাট জেলার প্রধান সমন্বয়ক সৈয়দ মোরশেদ আনোয়ার সোহেলসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ