• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, লাঠিচার্জ গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন ডিএমপি নিউজের ওয়েবসাইটে সাইবার হামলা পল্টনে সাবেক সিআইডিপ্রধানের গাড়ির ধাক্কায় গুরুতর আহত রিকশাচালক বনানী থেকে সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর আব্দুল হাফিজ গ্রেপ্তার সন্ধ্যার পর স্কুল-কলেজ পড়ুয়াদের রাস্তায় পেলে গ্রেপ্তার করা হবে : ডিআইজি আব্দুল কুদ্দুছ জুমার খুতবায় শেখ হাসিনাকে ‘স্বৈরাচার’ বলায় খতিবকে অব্যাহতি পুকুরে গিয়ে পড়ল জামায়াতের লংমার্চের বাস সৌদি আরবের কড়া ভ্রমণ নিষেধাজ্ঞা, বন্ধ সব ধরনের ভিসা রিয়াদে শত্রু ড্রোনের হামলা, ধ্বংসের দাবি সৌদি আরবের

আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, ২৬ কারখানা বন্ধ ঘোষণা

admin
আপডেটঃ : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

অনলাইন ডেস্কঃ তৈরি পোশাক খাতের শ্রমিকদের জন্য নুন্যতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ব্লাক লিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে আশুলিয়ায় বিক্ষোভ করেছে কয়েকটি কারখানার কয়েক হাজার পোশাক শ্রমিকরা। এ ঘটনার পর নিরাপত্তার স্বার্থে ২৬টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরের দিকে আশুলিয়ার কাঠগড়া ও নিশ্চিন্তপুর এলাকার নাঈম নীটওয়ার, নিউএইজ কারখানাসহ কয়েকটি কারখানার কয়েক হাজার শ্রমিকরা পার্শ্ববর্তী সড়কে নেমে বিক্ষোভ করতে থাকে।

পরে আরো কয়েকটি কারখানার শ্রমিকরাও যোগ দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে।

এসময় বাইপাইল-জিরাব সড়কে যান চলাচল কিছু সময়ের জন‍্য বন্ধ থাকে। খবর পেয়ে পুলিশ এসে প্রথমে তাদের সড়ক থেকে চলে যেতে বলে। বিক্ষুব্ধ শ্রমিকরা সড়ক না ছাড়লে পুলিশ তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। সংবাদপড়ুন

এ সময় শ্রমিকদের ছোড়া ইটের আঘাতে একজন পুলিশ সদস্য আহত এবং হুড়োহুড়িতে কয়েকজন শ্রমিক আহত হয়।

শিল্প পুলিশ জানায়, সকাল থেকে নাঈম নীটওয়ারের শ্রমিকরা প্রথমে কারখানায় কর্মবিরতি পালন করে। পরে কারখানা থেকে বেরিয়ে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে আশেপাশের কয়েকটি কারখানায় ইট পাটকেল ছুড়ে বিক্ষোভরত শ্রমিকরা। পরে পুলিশ এসে ধাওয়া ও টিয়ারগ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনার পর পরিস্থিতি পর্যবেক্ষণে পুলিশকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ