• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

দুর্গাপূজায় ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানি বানিজ্য ,২ দিন চলবে পণ্য খালাস ও শুল্কায়ন

admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

বেনাপোল প্রতিনিধি- শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ৮ দিন বন্ধ থাকবে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্য। আগামী ১৭ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে ১৮ ও ১৯ অক্টোবর বেনাপোল বন্দরে পণ্য খালাস ও শুল্কায়ন কার্যক্রম চালু থাকবে। এ সময়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে। পাশাপাশি ভারতে খালি ট্রাক ফেরত যাওয়ার সুযোগও থাকবে।
বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব খায়রুজ্জামান মধু জানান, দুর্গাপূজার ছুটিতে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বন্দরে আগে থেকে আসা পণ্য খালাস ও শুল্কায়নের জন্য দুই দিন কার্যক্রম চালু রাখা হবে। এতে বন্দরে জমে থাকা পণ্য ছাড়ের সুযোগ পাবেন ব্যবসায়ীরা। আগামী ২৫ অক্টোবর সকাল থেকে বন্দরে পুনরায় স্বাভাবিক নিয়মে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ