প্রেস বিজ্ঞপ্তিঃ ১৪ অক্টোবর ২০২৬ তারিখে ব্রাহ্মণবাড়িয়া জেলায় পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র উদ্যোগে **৩,১৮,৮৬,০০০ টাকা (তিন কোটি আঠারো লাখ ছিয়াশি হাজার টাকা)** বীমা দাবির চেক হস্তান্তর সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য বি. এম. ইউসুফ আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক **জনাব বি. এম. শওকত আলী**।
এছাড়াও অনুষ্ঠানে পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
![]()