• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম:
গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১১ ইউনিট সাজা থেকে খালাস চেয়ে আপিল করেছেন ইনু মার্কিন নির্বাচনের আগে তেলের দাম বাড়াতে চাইছে হুতিরা: ট্রাম্প তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ ওমানের সঙ্গে সিইপিএ চুক্তির উদ্যোগ, বাণিজ্য ঘাটতি কমাতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ মারা গেছেন সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড প্রবাসীদের জন্য বিভাগীয় পর্যায়ে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের পরিকল্পনা : আইনমন্ত্রী সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা সচিবালয়ে কড়াকড়ি: এমপিদের গাড়িতেও অতিরিক্ত ব্যক্তি প্রবেশে নিষেধাজ্ঞা

মার্কিন নির্বাচনের আগে তেলের দাম বাড়াতে চাইছে হুতিরা: ট্রাম্প

admin
আপডেটঃ : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

আন্তর্জাতিক ডেস্কঃ ইয়েমেনের হুতি বিদ্রোহীরা যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানি তেলের দাম বাড়ানোর উদ্দেশ্যে সৌদি আরবের বিভিন্ন অবকাঠামোতে হামলা জোরদার করছে বলে অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ঘটনায় হুতিদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়ে তিনি বলেছেন, নভেম্বরের নির্বাচনের পর মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক হামলা আরও বাড়ানো হতে পারে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, দীর্ঘদিন নীরব থাকার পর হুতিরা আবার সক্রিয় হয়ে উঠেছে। তার ধারণা, ইরানের নির্দেশনায় গোষ্ঠীটি সৌদি আরবে হামলা চালাচ্ছে এবং পরিকল্পিতভাবে তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে।

পোস্টে হুতিদের কর্মকাণ্ডকে ‘খুবই খারাপ’ উল্লেখ করে ট্রাম্প লেখেন, তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে তেলের দাম বাড়াতে চাইছে, সম্ভবত মার্কিন নির্বাচনের আগে। এ ধরনের কর্মকাণ্ডকে তিনি ‘ভালো নয়’ বলেও মন্তব্য করেন।

ট্রাম্প আরও বলেন, সৌদি আরবে হুতিদের হামলার ঘটনা তিনি কখনো ভুলবেন না। তার এই মন্তব্যকে মধ্যবর্তী নির্বাচনের পর ওই অঞ্চলে নতুন করে মার্কিন সামরিক অভিযান শুরুর সম্ভাব্য ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ