ব্যাংক-বীমা ডেস্কঃ গ্রাহকদের এক জায়গা থেকে বিভিন্ন সেবা দিতে ‘ওয়ান পয়েন্ট সার্ভিস অ্যান্ড রিকভারি ইউনিট’ চালু করেছে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স।
কোম্পানির দেয়া তথ্য অনুযায়ী, নতুন এ ইউনিটের মাধ্যমে গ্রাহকেরা প্রিমিয়াম জমা দেয়াসহ অন্যান্য গ্রাহকসেবা পাবেন। এসব সেবা দ্রুত দেয়ার লক্ষ্য রয়েছে বলে জানিয়েছে কোম্পানিটি।
এ সময় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এবং একটি সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রগ্রেসিভ লাইফের চেয়ারম্যান বজলুর রশীদ এমবিই, মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. সাইদুল আমিন, হেড অব কল সেন্টার ও ডিএমডি আজহারুল ইসলাম মন্ডল এবং হেড অব আইটি মো. জহির উদ্দিনসহ কোম্পানির অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
![]()