• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন জলমহল দখলের চেষ্টা ও চাঁদা দাবির প্রতিবাদে মানববন্ধন যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন ১ লাখ ৩০ হাজার মানুষ মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ২৩ শিক্ষককে তলব দুদকের কোহলির রেকর্ড গড়া ম্যাচে জয় ভারতের কাশিমপুর কারাগারে নেওয়ার পথে বাথরুমের কথা বলে পালালেন ‘পিচ্চি রাজা’ বিশ্বমঞ্চে বাংলাদেশের স্বার্থকে গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন সাইন্সল্যাবে ঢাকা-আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ভারত-ব্রাজিলকে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য করা উচিত: রাশিয়া পদত্যাগ করলেন আইডিআরএ সদস্য আবু বকর সিদ্দিক

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন ১ লাখ ৩০ হাজার মানুষ

admin
আপডেটঃ : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে শক্তিশালী ‘নরইস্টার’ ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বড় বড় ঢেউয়ের আঘাতে হাজারো মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। এ ছাড়া ভয়াবহ এ প্রাকৃতিক দুর্যোগে অন্তত একজনের মৃত্যু হয়েছে।

শক্তিশালী এই ঝড় নিউইয়র্ক, বোস্টন ও ফিলাডেলফিয়াসহ পূর্ব উপকূলের বিস্তীর্ণ এলাকায় আঘাত হানে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) জানিয়েছে, কয়েক দিন ধরে পূর্ব উপকূলে তাণ্ডব চালানোর পর রোববার সন্ধ্যায় ঝড়টি ধীরে ধীরে দুর্বল হয়ে আসছিল।

ঝড়ের তাণ্ডবে বিভিন্ন এলাকায় প্রায় ১ লাখ ৩০ হাজার গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েন। ঝড়ের কেন্দ্র নিউ জার্সির উপকূলের কাছে অবস্থান করছিল। তবে এর প্রভাবে সৃষ্ট মেঘ ও বৃষ্টির বিস্তৃতি নিউ ইংল্যান্ডের অনেক উত্তরাঞ্চল পর্যন্ত ছড়িয়ে পড়ে।

ঝড়ের সময় বাতাসের সর্বোচ্চ গতি ঘণ্টায় প্রায় ৮১ মাইল (১৩০ কিলোমিটার) পর্যন্ত উঠেছিল। পরে বাতাসের গতি কমে প্রায় ৪৫ মাইল (৭২ কিলোমিটার) হয়।

স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, শনিবার নিউইয়র্ক শহরের একটি পার্কিং এলাকায় হাঁটার সময় একটি গাছ পড়ে এক সরকারি আবাসন কর্তৃপক্ষের কর্মীর মৃত্যু হয়।

এ ছাড়া ঝড়ের কারণে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, বন্যা ও উপকূলীয় এলাকায় বড় ঢেউয়ের সৃষ্টি হয়েছে।

অন্যদিকে, ঝড়ের কারণে যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচলেও ব্যাপক বিঘ্ন ঘটে। ফ্লাইট ট্র্যাকিং সংস্থা ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, ৫০০টির বেশি ফ্লাইট বাতিল এবং প্রায় ৬ হাজার ফ্লাইট বিলম্বিত হয়েছে।

বোস্টনের লোগান আন্তর্জাতিক বিমানবন্দরে রোববার সন্ধ্যা পর্যন্ত ১৭২টি ফ্লাইট বাতিল করা হয়, যা ওই দিনের নির্ধারিত ফ্লাইটের প্রায় এক-চতুর্থাংশ।

নানটাকেট ও মার্থাস ভিনইয়ার্ডের ছোট বিমানবন্দরগুলোতেও প্রায় এক-তৃতীয়াংশ ফ্লাইট বাতিল হয়েছে।

এ ছাড়া উত্তর ক্যারোলিনার বিখ্যাত হাইওয়ে ১২-এর একটি অংশও প্রবল ঢেউ ও পানির তোড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। সড়কটি রাজ্যের উপকূলের সরু দ্বীপগুলোর ওপর দিয়ে গেছে।

স্থানীয় পরিবহণ কর্তৃপক্ষের প্রকাশ করা ছবিতে দেখা গেছে, বড় ঢেউয়ের পানিতে সড়কের পিচ উঠে গিয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। ফলে কিছু দ্বীপের বাসিন্দা মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।

পূর্ব উপকূলের বিভিন্ন এলাকা থেকে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, বড় ঢেউ উপকূলীয় বাড়িঘরে আঘাত করছে। কোথাও কোথাও শহরের রাস্তায় পানি জমে যাওয়ায় মানুষ নৌকা নিয়ে চলাচল করছেন।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ