• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন

রায়গঞ্জে পাঁচ পিস ইয়াবাসহ কথিত মানবাধিকারকর্মী ও কবিরাজ গ্রেপ্তার

admin
আপডেটঃ : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

জেলা ডেস্কঃ সিরাজগঞ্জের রায়গঞ্জে পাঁচ পিস ইয়াবাসহ মো. বুলবুল আহম্মেদ খান (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ বলছে, তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।

বুলবুল আহম্মেদ খান রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া কানাইপাড়া গ্রামের মৃত কফিল উদ্দিন খানের ছেলে। বর্তমানে তিনি রায়গঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের গুনগাতী এলাকায় বসবাস করেন।

পুলিশের ভাষ্য, গত ২১ সেপ্টেম্বর রায়গঞ্জ থানায় দায়ের করা একটি মাদক মামলায় বুলবুলকে আসামি করা হয়। ওই মামলায় তাঁর কাছ থেকে পাঁচ পিস ইয়াবা উদ্ধারের কথা বলা হয়েছে। পরদিন অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁকে আদালতে পাঠানো হয়।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, বুলবুল নিজেকে মানবাধিকারকর্মী ও কবিরাজ হিসেবে পরিচয় দেন। রায়গঞ্জ পৌরসভার বাগানবাড়ি এলাকায় ‘নাটোরের বনলতা ভেষজ ভান্ডার’ নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করেন তিনি। সেখানে বিভিন্ন রোগের চিকিৎসা দেওয়ার পাশাপাশি তান্ত্রিক বিদ্যার মাধ্যমে চিকিৎসা দেওয়ার দাবিও করেন বলে স্থানীয়রা জানান।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, মাদক মামলায় গ্রেপ্তার বুলবুল আহম্মেদ খানকে আদালতে পাঠানো হয়েছে। মামলাটি আইনগত প্রক্রিয়ায় রয়েছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ