• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

বটিয়াঘাটায় মৎস্য অধিদপ্তরের বিশেষ অভিযানে অবৈধ পাটা ও জাল বিনষ্ট

admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

জেলা ডেস্কঃ বটিয়াঘাটা উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নের আমতলা নদীতে এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে গতকাল বৃহষ্পতিবার বেলা ১২ টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে পাঁচটি অবৈধ পাটা আটক এবং পাঁচ হাজার মিটার অবৈধ জাল জব্দ করে বিনষ্ট করা হয়। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০-এর আওতায় এ অভিযান পরিচালনা করা হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সেলিম সুলতানের নেতৃত্বে পরিচালিত অভিযানে অন্যান্যের ভিতর উপস্থিত ছিলেন ক্ষেত্রসহকারী মো. শহিদুল ইসলাম, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. আসাদুজ্জামান সহ থানা পুলিশের একটি অভিযানিক দল।মৎস্য অধিদপ্তর জানায়, নদীতে অবৈধ পাটা ও জাল ব্যবহার করে মাছ আহরণ বন্ধ এবং মৎস্যসম্পদ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ